জাতীয়

ভূমি কর্মকতা হলেন ৮৩ জন

নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন স্থানে এসিল্যান্ড (সহকারী কমিশনার-ভূমি) হিসেবে বিসিএস প্রশাসন ক্যাডারের ৮৩ কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (২৬ সেপ্টেম্বর) ভূমি মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এসব কর্মকর্তাদের সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়নের জন্য তাদের চাকরি বিভিন্ন বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত করা হয়েছে।

এর আগে গত ১০ ও ১২ আগস্ট সহকারী সচিব পদমর্যাদার এসব কর্মকর্তাদের ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে তাদের ন্যস্ত করা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদানের জন্য অনুরোধ জানানো হয়েছে প্রজ্ঞাপনে।

প্রজ্ঞাপনে বলা হয়, সহকারী কমিশনার (ভূমি) পদায়নের ক্ষেত্রে ভূমি মন্ত্রণালয়ের ২০১৯ সালের ৬ মার্চের নম্বর পরিপত্রটি অনুসরণ করতে হবে, ন্যস্ত করা কর্মকর্তাদের নিজ জেলা ও স্পাউসের জেলায় বদলি বা পদায়ন করা যাবে না।

এ কর্মকর্তারা দ্রুততম সময়ের মধ্যে পদায়ন করা কর্মস্থলে যোগদান করবেন। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিলম্বে যোগদানের তথ্য ভূমি মন্ত্রণালয়কে অবহিত করতে হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

ইতালির স্বপ্ন, ফিরলেন নির্যাতিত হয়ে

মাদারীপুরে লিবিয়া হয়ে ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে এক তরুণের কাছ থেকে প্রায়...

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যু

বাংলাদেশের রাজনীতি ও আইন অঙ্গনের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, সাবেক স্পিকার ও...

ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

রাজধানী ঢাকার বর্জ্যকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ দুটি...

মুন্সীগঞ্জে আইন-শৃঙ্খলা সভা, নিরাপত্তায় জোর

মুন্সীগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির জুন-২০২৬ মাসের সভায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদক...

ইউপি প্রশাসনিক কর্মকর্তার দ্বৈত ভূমিকা নিয়ে প্রশ্ন

মুন্সীগঞ্জ পোলট্রি ব্যবসায়ী মালিক সমিতির নবগঠিত কমিটির সভাপতি হিসেবে চরকেওয়...

ঝালকাঠিতে ছয় পরিবার পেল ব্যাটারিচালিত রিকশা

জীবিকার নতুন স্বপ্ন নিয়ে ঝালকাঠির ছয়টি অসহায় পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা