জাতীয়

গুলশান থেকে ফিলিপাইন নাগরিকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশানের একটি বাসা থেকে ফিলিপাইনের এক নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নাগরিকের নাম- এলিনো চেনাই ইভলি (৬৫)।

জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ আসা কলের তথ্যের ভিত্তিতে এ মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৬ আগস্ট) দুপুরে এ তথ্য জানান জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার।

ফিলিপাইন নাগরিক এলিনো চেনাই ইভলি কক্সবাজারের মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্ট প্রজেক্টে কসকো ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানিতে ম্যানেজার হিসেবে কাজ করতেন।

এলিনো চেনাই ইভলি গত মাসের শুরুর দিকে ফিলিপাইন যাওয়ার জন্য ঢাকায় এসে করোনা পরীক্ষা করান। কিন্তু পজিটিভ হওয়ায় ফ্লাইট রেস্ট্রিকশনের জন্য তিনি দেশে যেতে পারেননি। এরপর তাকে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হয়।

হাসপাতালে ২০-২১ দিন চিকিৎসা নেয়ার পর করোনা নেগেটিভ হলে চারদিন আগে গুলশানের ওই বাসাটিতে তাকে এনে হোম আইসোলেশনে রাখা হয়। কিন্তু বাসায় আসার পরও নানা রকম শারীরিক সমস্যার কারণে তাকে কয়েকবার চিকিৎসকের পরামর্শ নিতে হয়েছে।

এরপর ১৫ আগস্ট বিকেলে তিনি টয়লেটে গেলে অনেকক্ষণ পরও বের না হলে প্রতিবেশীরা ভেবেছিলেন তিনি অসুস্থ হয়ে গেছেন, তাই তারা অ্যাম্বুলেন্সে কল করেন। এরপর বাথরুমের দরজা খুলে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ৯৯৯-এ ফোন করে তারা।

৯৯৯ তাৎক্ষণিকভাবে বিষয়টি গুলশান থানায় জানিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানায়। ৯৯৯ থেকে সংবাদ পেয়ে গুলশান থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়।

গুলশান থানার উপ-পরিদর্শক নজরুল জানান, তারা ঘটনাস্থল থেকে ফিলিপিনো নাগরিকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা