জাতীয়

যুবলীগ নেতাকে হত্যাচেষ্টা মামলার তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: সন্ত্রাসীদের গুলিতে সাইফুল ইসলাম (৩৫) নামে এক সাবেক যুবলীগ নেতা গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় করা মামলা তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। রাজধানীর খিলগাঁওয়ের ওই ঘটনার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৬ মে দিন ধার্য করে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকি বিল্লাহ এ আদেশ দেন।

সোমবার (১৭ মে) এই আদেশ দেয় আদালত। আদালতের সুবজবাগ থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে।

রোববার (১৬ মে) সবুজবাগ থানার হত্যাচেষ্টার মামলার এজাহার আদালতে পৌঁছালে বিচারক সেটি গ্রহণ করেন। এরপর তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করে এই আদেশ দেয় আদালত।

প্রসঙ্গত, গত শনিবার দিবাগত রাত ১টার (১৬ মে) দিকে হত্যাচেষ্টার অভিযোগ এনে সাইফুল ইসলামের স্ত্রী আইরিন সুলতানা বাদী হয়ে সবুজবাগ থানায় মামলাটি দায়ের করেন। মামলা নং ১৮। মামলায় ৯ জনের নাম উল্লেখ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সবুজবাগ থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ আমিনুল বাশার। তিনি বলেন, আমরা এখনও কোনো আসামি গ্রেফতার করতে পারিনি। গ্রেফতারে অভিযান চলছে। আসামি গ্রেফতারের পরই ঘটনার পুরোটা জানা যাবে।

গত শনিবার (১৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খিলগাঁও ও সবুজবাগ এলাকার মাঝামাঝি চায়না পার্ক নামে একটি ভবনের সামনে সন্ত্রাসীদের গুলিতে আহত হন সাইফুল। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন।

ইন্সপেক্টর শেখ আমিনুল বাশার বলেন, সাইফুল ইসলাম ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের খিলগাঁওয়ের ২ নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক। তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এখন তিনি রাজনীতির সঙ্গে জড়িত নন।

এর আগে ডিএমপির মতিঝিল বিভাগের সবুজবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) রাশেদ হাসান বলেছিলেন, খিলগাঁও রেলগেট থেকে সবুজবাগের দিকে যেতে চায়না পার্ক নামে একটি ভবনের সামনে সাইফুল সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ হয়েছেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনাটি ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সান নিউজ/এমএ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা