জাতীয়

টিকা তৈরির অনুমতি এখনো কোনো প্রতিষ্ঠানকে দেয়া হয়নি

নিজস্ব প্রতিবেদক : চীনের সিনোফার্মের কোভিড-১৯ টিকা উৎপাদনের জন্য দেশীয় প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসকে অনুমতি দেয়া হয়েছে বলে যে খবর ছড়িয়ে পড়েছে তা সঠিক নয় বলে জানিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর। এ বিষয়ে বিবৃতিও দেয়া হয়েছে অধিদফতরের তরফ থেকে।

জানতে চাইলে রোববার (১৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান বলেন, ‘এমন কোনো অনুমোদন আমরা দেইনি। এটি ভুল নিউজ। এ ধরনের কোনো সিদ্ধান্ত এখনো হয়নি।’

কারও কাছে তিনি এ ধরনের কোনো কথা বলেননি বলেও দাবি করেন।

No description available.

সোমবার (১৭ মে) এ ব্যাপারে কোনো প্রেস কনফারেন্স আছে কি-না জানতে চাইলে মো. মাহবুবুর রহমান বলেন, ‘সেইটা, আমি যতটুকু বললাম সেটুকুই বলেন’। এরপর তিনি মোবাইল ফোনের সংযোগ কেটে দেন।

পরে এ বিষয়ে ঔষধ প্রশাসনের তরফ থেকে প্রেস বিজ্ঞপ্তি দেয়া হয়। এতে বলা হয়, ‘বিভিন্ন মিডিয়াতে এই মর্মে সংবাদ প্রকাশিত হচ্ছে যে সিনোফার্ম কর্তৃক উৎপাদিত ভ্যাকসিন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড কারখানায় উৎপাদনের নিমিত্তে ঔষধ প্রশাসন অধিদফতর কর্তৃক অনুমোদন দেয়া হয়েছে, যা সঠিক নয়। মূলত দেশে কোভিড-১৯ টিকা উৎপাদনের অনুমতি এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠানকে দেয়া হয়নি’।

এর আগে দেশীয় ওষুধ উৎপাদক প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসকে চীনের সিনোফার্মের টিকা উৎপাদনের অনুমোদন দেয়া হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়ায়। দু-একটি গণমাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদনও প্রকাশিত হয়। তাতে বলা হয়, চলতি মাস থেকে দেশেই সিনোফার্মের টিকা উৎপাদন শুরু হবে।

তবে ঔষধ প্রশাসনের মতো স্বাস্থ্য অধিদফতর জানায়, প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে কিছুই জানে না তারা। রোববার সন্ধ্যায় অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলামের কাছে একই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ সংক্রান্ত কোনো চিঠি তারা (স্বাস্থ্য অধিদফতর) এখনো পাননি।’

তিনি বলেন, ‘ঔষধ প্রশাসন অধিদফতর স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়াধীন একটি পৃথক সংস্থা। তারা অনুমতি দিলে প্রথমে স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানাবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে তারা জানতে পারেন।’ সন্ধ্যা পর্যন্ত তিনি এ বিষয়ে কিছুই জানেন না বলে মন্তব্য করেন।

সম্প্রতি ‘ঔষধ প্রশাসন অধিদফতর’ জানিয়েছিল, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস, পপুলার ফার্মাসিউটিক্যালস এবং হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে টিকা উৎপাদনে অনুমতি দেয়া যায় কি-না তা প্রাথমিক সক্ষমতা যাচাইয়ে সিদ্ধান্ত নিয়েছে টিকা সংগ্রহ ও বিতরণ বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সংক্রান্ত কমিটি।

এছাড়া রেনেটা এবং ওরিয়ন ফার্মাসিউটিক্যালস রাশিয়ার টিকা উৎপাদনের অনুমতি চেয়ে ঔষধ প্রশাসনের কাছে আবেদন করে।

এদিকে গত বুধবার (১২ মে) ভোর ৫টা ৩১ মিনিটে বিমান বাহিনীর (এস-৩এজিএফ) ফ্লাইটে চীন সরকারের উপহার হিসেবে দেয়া পাঁচ লাখ ডোজ টিকা কুর্মিটোলায় বাংলাদেশ বিমানবাহিনীর ঘাঁটিতে পৌঁছায়।

রোববার দুপুর ২টায় স্বাস্থ্য অধিদফতরের করোনা পরিস্থিতি সংক্রান্ত ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক নাজমুল ইসলাম বলেন, ‘চীনের সঙ্গে সিনোফার্ম টিকার যে আলোচনা তা ফলপ্রসূভাবে এগিয়ে চলছে। এ মাসের শেষে কিংবা আগামী মাসের শুরুতে আশার খবর শোনাতে পারবো।’

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা