জাতীয়

হাইকোর্টে নিয়মিত বেঞ্চ চেয়ে আইনজীবীদের আবেদন

নিজস্ব প্রতিবেদক: মহামারি করোনায় চলমান লকডাউনে হাইকোর্টের নিয়মিত বেঞ্চ (শারিরীক উপস্থিতির) বন্ধ থাকলেও বিচারিক কার্যক্রম চলছে অনলাইনভিত্তিক ভার্চুয়াল আদালতে। এ অবস্থায় নিয়মিত বেঞ্চ (রেগুলার বেঞ্চ) চেয়ে আবেদন করেছেন আইনজীবীরা। আবেদনে ভার্চুয়াল বেঞ্চ বাড়ানোর আর্জিও জানানো হয়েছে।

এতে হাইকোর্টের ৩৫টি ভার্চুয়াল এবং ১৮টি নিয়মিত বেঞ্চ চালুর জন্য আইনজীবীদের পক্ষ থেকে প্রধান বিচারপতির কাছে আবেদন জানিয়েছেন সুপ্রিমকোর্টের আইনজীবীরা।

সোমবার (১৭ মে) নিশ্চিত করেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সাধারণ সম্পাদক ও সাধারণ আইনজীবী ঐক্য পরিষদের আহ্বায়ক মো. মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদী।

আবেদনে বলা হয়, বিচারপ্রার্থী জনগণের স্বার্থে এবং আইনজীবীদের স্থবির হয়ে যাওয়া পেশা সচল ও স্বাভাবিক করার জন্য হাইকোর্ট বিভাগে অবিলম্বে ৩৫টি ভার্চুয়াল কোর্ট, ১৮টি রেগুলার কোর্ট, আগাম জামিন শুনানির এখতিয়ার সম্পন্ন ফৌজদারি মোশন বেঞ্চ এবং দেশের সব নিম্ন আদালতে আসামির আত্মসমর্পণের অধিকার ও ইনজাংশন শুনানিসহ অ্যাকচুয়াল কোর্ট স্বাস্থ্যবিধি মেনে চালু করার জন্য সবিনয়ে অনুরোধ করছি।

প্রসঙ্গত একই দাবিতে গত ২৭ এপ্রিল অনুষ্ঠিত এক মানববন্ধনে লকডাউনের সময় বিচারকাজ পরিচালনায় হাইকোর্টের ৩৫টি ভার্চুয়াল বেঞ্চ চালু রাখার দাবি জানায় সুপ্রিমকোর্টের আইনজীবীদের একটি অংশ।

এর আগে, সরকার ঘোষিত লকডাউন শুরুর পরে গত ৫ এপ্রিল ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের কার্যক্রম সীমিত পরিসরে চলবে বলে পৃথক বিজ্ঞপ্তি প্রকাশ করে সুপ্রিম কোর্ট প্রশাসন।

সান নিউজ/ এমএ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা