জাতীয়

ভিপি নুরের বিরুদ্ধে আরও এক মামলা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানায় এ মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক আব্দুল গনি।

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, নুরুল হক নুরের বিরুদ্ধে ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কুৎসা রটানোর অভিযোগ এনে ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ গনি এজাহার দাখিল করেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল রাত ৮টার দিকে নুর তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে আওয়ামী লীগ ও এর নেতাকর্মীদের কথা উল্লেখ করে বক্তব্য রাখেন। এই ঘটনায় রোববার (১৮ এপ্রিল) বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার আশরাফুল ইসলাম সজীব বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় আইসিটি আইনে মামলা (নং ১৮) দায়ের করেন। এই মামলার পর রোববার রাতে আবার ফেসবুক লাইভ এসে নুর ক্ষমা প্রার্থনা করেন।

সোমবার (১৯ এপ্রিল) দুপুরে পল্টন থানায় নুরের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। ইলিয়াস হোসেন নামে একজন ব্যক্তি আইসিটি আইনে এই মামলা করেন।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা