জাতীয়

কুকুর ও ঘোড়া  উপহার পেল সেনাবাহিনী

নিজস্ব প্রতিনিধি, বেনাপোল : বাংলাদেশ সেনাবাহিনীকে উপহার হিসাবে প্রশিক্ষণপ্রাপ্ত ২০টি ঘোড়া ও ১০টি কুকুর দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে ঘোড়া ও কুকুরগুলো বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

এ সময় বাংলাদেশ ৫৫ পদাতিক সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল হুমায়ুন কবির এবং ভারতের উত্তর প্রদেশের ১৭ পদাতিক সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল এন এস খুদ্যো উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন, দুই দেশের সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। এদিকে উপহারের ঘোড়া ও কুকুর হস্তান্তর দেখতে সীমান্তে বসবাসকারী শত শত মানুষ ভীড় জমান।

উপহার হস্তান্তরের আগে সীমান্তে দুই বাহিনীর কর্মকর্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

জানা যায়, দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করতে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীকে ৫০টি ঘোড়া উপহার দেওয়ার কথা জানায় ভারতীয় সেনাবাহিনী। তার প্রথম চালানের ২০ টি ঘোড়া বাংলাদেশে প্রবেশ করে। ঘোড়া ও কুকুরগুলো সাভার ক্যান্টনমেন্ট নেওয়া হবে।

বাংলাদেশ সেনাবাহিনী ৫৫ পদাতিকের মেজর জেনারেল হুমায়ন কবীর জানান, ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বের ইতিহাস দীর্ঘ দিনের। এ অনুষ্ঠানের মাধ্যমে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও বাড়বে।

বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সহ-সভাপতি আমিনুল হক জানান, ভারত-বাংলাদেশ দুই দেশের মানুষের মধ্যে রয়েছে সম্প্রীতির সম্পর্ক। প্রশাসনিক সম্পর্ক বৃদ্ধি করা হলে দুই দেশের জন্য মঙ্গল হবে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

তারেক রহমান-এরদোয়ান বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

খলিলুর রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের মতবিনিময়

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১ তম অধিবেশনে ভাষণ দেওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা