জাতীয়

ট্রাইব্যুনাল আইন বাতিলের রিট, বৈধতা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দাখিল করা হয়েছে। একইসঙ্গে আইনটি রহিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার আবেদনও জানানো হয়েছে।

বুধবার (২৪ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মহসীন রশিদ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। রিটে আইন সচিবসহ সংশ্লিষ্ট কয়েকজন সরকারি কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে আদালতের কাছে একটি রুল জারির অনুরোধ জানানো হয়েছে। সেখানে বিবাদীদের কাছে জানতে চাওয়া হবে কেন সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন বাতিল বা রহিত করার উদ্যোগ নিতে নির্দেশ দেওয়া হবে না।

আবেদনে বলা হয়েছে, আইনটি যে উদ্দেশ্যে প্রণয়ন করা হয়েছিল, তা ইতোমধ্যে পূরণ হয়েছে। ফলে ভবিষ্যতে এ আইনের সম্ভাব্য অপব্যবহার বা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের ঝুঁকি এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত।

এছাড়া রিটে দাবি করা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনের কিছু বিধান দেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। সেই কারণে আইনটির সংশ্লিষ্ট বিধানসমূহকে অবৈধ ও বাতিল ঘোষণা করারও আবেদন জানানো হয়েছে।

এ বিষয়ে হাইকোর্টের প্রাথমিক শুনানির পর পরবর্তী আইনগত পদক্ষেপ নির্ধারিত হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সান নিউজ/ কেএনআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা