ছবি: সংগৃহীত
জাতীয়

এবার ৫২৭ থানায় লটারিতে ওসি নির্ধারণ

সান নিউজ অনলাইন

নির্বাচনে দায়িত্ব পালন ও আইনশৃঙ্খলা রক্ষার জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের মতো এবার ৫২৭টি থানার অফিসার ইনচার্জ (ওসি) লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়েছে।

লটারির আগে সৎ ও নিরপেক্ষ পরিদর্শকের তালিকা ইউনিট প্রধানদের কাছ থেকে সংগ্রহ করা হয় এবং তার ওপর ভিত্তি করে এই লটারি অনুষ্ঠিত হয়।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, সম্প্রতি লটারির মাধ্যমে মোট ৫২৭ থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে। তবে মেট্রোপলিটন এলাকার কোনো থানায় এই লটারির মাধ্যমে ওসি পদায়ন করা হয়নি।

পদায়নের বিবরণ অনুযায়ী:
ঢাকা রেঞ্জ: ১৩ জেলায় ৯৮ থানার ওসি
চট্টগ্রাম রেঞ্জ: ১১ জেলায় ১১১ থানার ওসি
খুলনা রেঞ্জ: ১০ জেলায় ৬৪ থানার ওসি
ময়মনসিংহ রেঞ্জ: ৪ থানায় ৩৬ ওসি
বরিশাল রেঞ্জ: ৬ জেলায় ৪৬ ওসি
সিলেট রেঞ্জ: ৪ জেলায় ৩৯ থানার ওসি
রাজশাহী রেঞ্জ: ৮ জেলায় ৭১ থানার ওসি
রংপুর রেঞ্জ: ৮ জেলায় ৬২ থানার ওসি

পুলিশ সদর দপ্তর জানায়, সারাদেশে থানার সংখ্যা ৬৩৯টি, যার মধ্যে জেলা পর্যায়ের ৫২৭টি এবং মেট্রোপলিটন এলাকায় ১১০টি। মেট্রোপলিটন এলাকায় লটারির মাধ্যমে পদায়ন হবে না; এখানে অভ্যন্তরীণভাবে ওসি পদায়নের দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট কমিশনাররা।

নতুন পদায়নের মাধ্যমে নির্বাচনী দায়িত্ব ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনের প্রস্তুতি আরও দৃঢ় হবে বলে জানা যায়।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

সৌদির ৩ শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৩

সৌদি আরবের তিন শহর খামিস মুশাইত, আবহা ও তাইফে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরা...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

বিশ্বকাপ পর্যন্ত পেস বোলিং কোচের দায়িত্বে তালহা জুবায়ের

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ শন টেইট গত জুনে দায়িত্ব ছেড়ে দেন। এরপর জিম্...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা