ছবি: সংগৃহীত
জাতীয়

নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন ঠেকাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি বৈঠক

সান নিউজ অনলাইন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হঠাৎ করে ডাকা বিশেষ বৈঠকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকার পাশাপাশি ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (৯ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির এ বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম, ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলীসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বৈঠকটি মূলত আওয়ামী লীগের ১৩ নভেম্বরের ঘোষিত কর্মসূচি নিয়ে আলোচনা করার জন্য আগাম ডাকা হয়। বিদেশে অবস্থানরত দলটির কিছু মধ্যম সারির নেতা সামাজিক যোগাযোগমাধ্যমে ‘লকডাউন’ কর্মসূচি নিয়ে প্রচারণা চালাচ্ছেন—এই তথ্য বৈঠকে উপস্থাপন করা হয়।

বৈঠকে আলোচনা হয়, এই কর্মসূচিকে কেন্দ্র করে বরিশাল, গোপালগঞ্জ, বরগুনা, মাদারীপুর ও গাজীপুর থেকে বেশ কয়েকজন নেতা–কর্মী ইতোমধ্যে ঢাকায় এসেছেন। পরিস্থিতি বিবেচনায় রাজধানীর প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট বসানোর প্রস্তাবটি গৃহীত হয়।

এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে থাকা সেনা সদস্যদের সরিয়ে নেওয়ার আগের সিদ্ধান্ত স্থগিত রাখার সিদ্ধান্ত হয়। আপাতত সেনাবাহিনীর সদস্যরা আগের মতোই মাঠে থাকবেন বলে বৈঠকে জানানো হয়।

বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, “১৩ নভেম্বরের লকডাউন নিয়ে কোনো শঙ্কা নেই। আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ, তাই আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত আছে।”

তিনি আরও বলেন, “আগে সেনাবাহিনীর ৫০ শতাংশ সদস্য সরিয়ে নেওয়ার কথা ছিল। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় এখনই তা করা হচ্ছে না। মাঠে তাদের অবস্থান বজায় থাকবে।”

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা