সংগৃহীত ছবি
জাতীয়

ডিএমপি কমিশনার-গণঅধিকারের বৈঠক

নিজস্ব প্রতিবেদক: ঢাকাসহ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি নিয়ে কথা বলতে গণঅধিকার পরিষদের নেতারা ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ কার্যালয়ে এসেছেন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর আমন্ত্রণে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ ৫ সদস্যদের প্রতিনিধি দল ডিএমপি হেডকোয়ার্টার্সে প্রবেশ করে।

আরও পড়ুন: ১০৩ পুলিশের বিপিএম-পিপিএম পদক বাতিল

সাম্প্রতিক সময়ে চুরি, ডাকাতি, খুনোখুনি বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলীর সঙ্গে বৈঠক করবেন তারা।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে ডিএমপি কমিশনার তাদের ডেকেছেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির ব্যাপারে কথা বলবেন। এরই অংশ হিসেবে আজ গণঅধিকার পরিষদ এসেছে। পর্যায়ক্রমে অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও কথা বলবেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ

দেশের ​উত্তর সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শ্রীমঙ্গলে বিএনপি'র শোভাযাত্রা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্র...

১৮ স্কুলের অংশগ্রহণে গ্লেনরিচ আন্তঃস্কুল ফুটবল সমাপ্ত

রাজধানীর ১৮টি স্কুলের অংশগ্রহণে সম্প্রতি গ্লেনরিচ...

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, ১ লাখ টাকা জরিমানা

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর রোডে একটি বেকারি...

‘আপনি দৌলতখানে অতিথি, আমরা কিন্তু আসবো’ ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি

ভোলার দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখর...

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি প্রটোকল

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১...

শ্রমিক বেশে পতিত শক্তি সক্রিয় হওয়ার চেষ্টা করছে: জিএমপি কমিশনার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোঃ...

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

রাজশাহীর মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা