সংগৃহীত ছবি
জাতীয়

ভবন থেকে পড়ে নিহত ১

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কদমতলীতে নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে মো. জাহের (৫৫) নামে ১ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল ৩টায় মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: চিকিৎসা শেষে ডিবি হেফাজতে শাজাহান খান

নিহত শ্রমিক, ভোলা জেলার ইলিশা গ্রামের মো. ইউনূসের ছেলে। বর্তমানে কদমতলী পলাশপুর এলাকায় ভাড়া থাকতেন।

নিহতের ছেলে শাওন জানান, আমার বাবা একজন সেনেটারি মিস্ত্রি হিসেবে কাজ করতেন। বৃহস্পতিবার দুপুরের দিকে নির্মাণাধীন ভবনের ১ তলার ছাদে কাজ করার সময় নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। এরপর খবর পেয়ে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান সে আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এই বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

শিশু নির্যাতনের অভিযোগে মোংলা বন্দর কর্মচারী বরখাস্ত

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে প্রত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা