সংগৃহীত ছবি
জাতীয়

গ্রিন টিভির সম্প্রচার বন্ধ

নিজস্ব প্রতিবেদক: দেশের সম্প্রচার সেবার বকেয়া বিল পরিশোধে বারবার ব্যর্থতা ও একাধিক বার পাঠানো নোটিশের শর্ত ভঙ্গ করায় গ্রিন মাল্টিমিডিয়া লিমিটেডের (গ্রিন টিভি) স্যাটেলাইট সম্প্রচার সেবা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

আরও পড়ুন: অর্থ আত্মসাতের ঘটনা প্রত্যাখ্যান

সোমবার (১৯ আগস্ট) বিকেলে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ১ সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিএসসিএল।

বিএসসিএল জানায়, নির্দিষ্ট সময়ের মধ্যে সকল বকেয়া পরিশোধ সাপেক্ষে গ্রিন টিভিকে পুনঃরায় সম্প্রচার সেবা প্রদান করা হবে। অন্যথায় বিদ্যমান চুক্তি বাতিল করে বকেয়া আদায়ে বিধি মোতাবেক তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

তার আগেও ৪ বার গ্রিন টিভির সম্প্রচার সেবা সাময়িক ভাবে বন্ধ করা হয়েছিল। কিন্তু বকেয়া বিল পরিশোধের প্রতিশ্রুতি দেওয়ায় এই সেবা কার্যক্রম পুনঃরায় চালু করা হয়।

আরও পড়ুন: পদত্যাগ করলেন ডিএসই’র চেয়ারম্যান

বিএসসিএলের সাথে গ্রিন টিভির স্যাটেলাইটভিত্তিক সম্প্রচার সেবার পাশাপাশি টেলিভিশন রেটিং পয়েন্ট (টিআরপি) সেবা গ্রহণের একটি চুক্তিও আছে। কিন্তু সেই সেবা গ্রহণের চুক্তি মোতাবেক এই বিল পরিশোধ না করায় গত মে মাস থেকেই তাদের টিআরপি সেবা বন্ধ রাখা হয়। তবে বর্তমানে ঐ চুক্তি বাতিলের কার্যক্রম প্রক্রিয়াধীন।

অপরদিকে বিএসসিএল আরও কয়েকটি গ্রাহক প্রতিষ্ঠানের কাছ থেকে এই বকেয়া বিল আদায়ের কাজ করছে। এই সকল প্রতিষ্ঠানগুলোর বকেয়া পরিস্থিতির আশাব্যঞ্জক উন্নতি না হলে বিএসসিএলের পক্ষ থেকে একই ধরনের পদক্ষেপ গ্রহণ করা হতে পারে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

ইরানের নিরাপত্তা কাউন্সিলের নতুন সচিব মোহসেন রেজায়ি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) নতুন সচিব হিসেবে সাবেক ইস...

পিরোজপুরে সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ...

৭২ লাখ টাকার সাজ সংসদে কঙ্গনা 

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়...

আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রাখলো দুবাই ক্যাপিটালস 

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিক...

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল তৈরির গোডাউনে অগ্নি...

আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা