সংগৃহীত
প্রবাস

ইতালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক: ইতালিতে সড়ক দুর্ঘটনায় নিহত সানজিদ হাওলাদার (২৮) নামের বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

বুধবার (২৫ অক্টোবর) রাতে ইতালির টরোন্ট শহরে এ দুর্ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: দ.আফ্রিকায় বাংলাদেশি যুবককে হত্যা

নিহত সানজিদ মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের ধুরাইল এলাকার মো. লিটন হাওলাদারের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে ২ বছর আগে ইতালি পাড়ি জমান সানজিদ হাওলাদার। সেখানে ভালো একটি চাকরিও করতেন তিনি। বুধবার রাতে ইতালিতে কাগজপত্র করার জন্য আঙুলের ছাপ (ফিঙ্গার) দিতে নিজ বাসা থেকে বের হয়। তখন রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি গাড়িতে ধাক্কা লেগে মৃত্যু হয় তার।

নিহতের বাবা লিটন হাওলাদার বলেন, বুধবার রাতে ইতালিতে কাগজপত্র করার জন্য বাসা থেকে বের হয় সানজিদ। রাস্তা পার হওয়ার সময় সে সড়ক দুর্ঘটনায় মারা গেছে।

আরও পড়ুন: নিউ ইয়র্কে সড়কে বাংলাদেশি নিহত

ধুরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাওলাদার জানান, আমার চাচাতো ভাই লিটন হাওলাদারের একমাত্র ছেলে বাংলাদেশের সময় বুধবার রাতে ইতালির টরোন্ট শহরে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। তার মরদেহ দেশে আনার চেষ্টা করছি।

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনউদ্দিন গণমাধ্যমকে বলেন, ঘটনার কথা নিহতের পরিবার থেকে এখনও কেউ জানায়নি। তারা চাইলে মরদেহ আনার ব্যাপারে সহযোগিতা করা হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা