রাজনীতি

কোথাও ভোগান্তি নেই

সান নিউজ ডেস্ক : কোথাও ভোগান্তি নেই উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক এবং ভোগান্তিমুক্ত হয়েছে।

আরও পড়ুন : নতুন কোনো হুমকি নেই

শুক্রবার (২১ এপ্রিল) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে বিআরটি প্রকল্পের ওভারপাস এবং টঙ্গী ফ্লাইওভার পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ঈদের পর ফেরার সময়ও যেন এই যাত্রা শান্তিপূর্ণ থাকে সে বিষয়ে সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন : কাশ্মীরে গ্রেনেড হামলায় নিহত ৫

তিনি বলেন, বিগত কয়েক বছরের তুলনায় এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক এবং নিরাপদ হয়েছে। বাস, ট্রেন, লঞ্চ কোথাও এবার ভোগান্তি নেই। তরুণ প্রজন্মের জন্য পদ্মা সেতুতে মোটর বাইকের চলাচল উন্মুক্ত করেছে সরকার।

ঈদ শেষে ফেরার পথেও ভোগান্তি যাতে না হয় তার জন্য সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেন মন্ত্রী।

আরও পড়ুন : শেষ দিনে ঈদযাত্রায় উপচেপড়া ভিড়

এসময় উপস্থিত ছিলেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী, সেতু বিভাগের সচিব মনজুর হোসেন এবং বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড়

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা