রাজনীতি

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল প্রধানমন্ত্রীর উপহার

সান নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচলের অনুমতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার।

আরও পড়ুন : মাওয়াতে বাস-ট্রাক সংঘর্ষ নিহত ৬

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী পদ্মা সেতুতে গাড়ি চলাচল কার্যক্রম পরিদর্শন করতে গিয়ে মাওয়া প্রান্তে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, তরুণ প্রজন্মের জন্য ঈদ উপহার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোটরসাইকেল চলাচলের অনুমতি দিয়েছেন। অনিয়মের কারণে এর আগে চলাচল বন্ধ করা হয়েছিল। মানুষের মধ্যে বিবেক জাগ্রত হয়েছে, তাই আবারো মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন : পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু

তিনি বলেন, ৬০ কিলোমিটার গতি, ছবি তোলা থেকে বিরত, দাঁড়ানো থেকে বিরতসহ সবগুলো নিয়মকানুন মেনে মোটরসাইকেল চালাতে হবে। নিয়মভঙ্গ করলে চলাচল আবারও বন্ধ করা হতে পারে। নিয়মভঙ্গকারীর অভিযোগ অনুসারে শাস্তি নিশ্চিত করা হবে। নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণ...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

শিল্পী মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা 

শিল্পগুরুকে শেষ বিদায় ও শ্রদ্ধা জানাতে আজ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো...

এবার স্পাইডারম্যানের নতুন টিজারে মেসি

ফুটবল মাঠের পর এবার সুপারহিরোর জগতে দেখা মিলল আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায...

নারীসহ যুবক আটকের ঘটনায় হয়রানি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  

মাদারীপুরে নারীসহ এক যুবক আটকের ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ...

এক প্রশ্নেই হবে সব বোর্ডের এইচএসসি পরীক্ষা 

আগামী বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা।

গাইবান্ধায় নাতির ছুরিকাঘাতে দাদি নিহত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নাতির উপর্যুপরি ছুরিকাঘাতে দ...

গণভোটের রায় না মানায় রাজনীতিতে সংকট: জামায়াত আমির

গণভোটের রায় না মানার কারণেই রাজনীতিতে সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেছেন জাম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা