জাতীয়

শেষ দিনে ঈদযাত্রায় উপচেপড়া ভিড়

সান নিউজ ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে ঢাকা ছাড়ছে মানুষ। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে কেউ বাসে, কেউ লঞ্চে, কেউবা আবার ট্রেনে করে বাড়ি ফিরছেন।

আরও পড়ুন :

শুক্রবার (২১ এপ্রিল) শেষ মুহূর্তে ঘরমুখো মানুষের ভিড়ের চিত্র চোখে পড়েছে রাজধানীর কমলাপুর স্টেশনে।

এদিন ভোর থেকেই কমলাপুর স্টেশনে যাত্রীদের ঢল শুরু হয়। তবে কোনো যাত্রীকেই টিকিট ছাড়া স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। যারা অনলাইনে টিকিট কিনতে পারেননি তারা তাৎক্ষণিকভাবে স্ট্যান্ডিং টিকিট কিনে স্টেশনে প্রবেশ করছেন। অনেকেই নাড়ির টানে বাড়ি ফিরতে ট্রেনের ছাদেও চড়ে বসেছেন।

আরও পড়ুন :

আসাদ আহমেদ নামে এক যাত্রী বলেন, অনলাইনে শেষদিনের টিকিট পেয়েছি। আজ গ্রামে যাব, এটা ভাবতেই ভালো লাগছে। গ্রামে পরিবারের সঙ্গে ঈদ করা মানে ঈদের খুশি কয়েকগুণ বেড়ে যাওয়া।

সেহরি খেয়েই স্টেশনে আসা ইয়ারুল বলেন, সেহরির পর ঘুমিয়ে গেলে আর বাড়ি যাওয়া হবে না। তাই সেহরির পরই স্টেশনে এসেছি।

আরও পড়ুন :

কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার জানান, আজ শেষ দিন হওয়ায় যাত্রীদের চাপ অনেক বেশি। তবে শৃঙ্খলার মধ্য দিয়ে সবাই স্টেশনে প্রবেশ করছেন। এখন পর্যন্ত আমাদের ট্রেন সময়মতো ছেড়েছে। এতে যাত্রীরাও খুশি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা