সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ( ফাইল ছবি )
রাজনীতি

সংলাপের আড়ালে ষড়যন্ত্র করছে বিএনপি

সান নিউজ ডেস্ক: সংলাপের আড়ালে বিএনপি ও তাদের দোসর সাম্প্রদায়িক অপশক্তির গভীর ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের রূপরেখা তৈরি করতে বিএনপি যে সংলাপের কথা বলছে সেটা আসলে সংলাপ নয়।

আরও পড়ুন: চোর-ডাকাত কন্ট্রোলে নিয়ে এসেছি

বিএনপি যদি আবারও সহিংস ও জ্বালাও-পোড়াও করে তাহলে আওয়ামী লীগ রাজপথে মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ মে) সচিবালয়ে তার দফতরে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

ক্ষমতায় যেতে বিএনপি আবারও অন্ধ চোরাগলি খুঁজে বেড়াচ্ছে উল্লেখ করে কাদের বলেন, বিএনপি দেশকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। বিএনপি ও তাদের দোসরদের যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে জনগণ প্রস্তুত রয়েছে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি যদি আবারও ২০১৩-১৪ সালের মতো সহিংস ও জ্বালাও-পোড়াও রাজনীতি করে তাহলে জনগণের জান-মাল রক্ষায় জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামীলীগ রাজপথে মোকাবিলা করতে প্রস্তুত।

আরও পড়ুন: ঢাবিতে ফের ধাওয়া পাল্টা ধাওয়া

বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বিএনপি নেতাদের ঐক্য করা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা নির্বাচন এলেই বিভিন্ন নেতাদের নিয়ে ঐক্য করা, দেশের জনগণ দেখেছে যে, সেসব ঐক্য কাগজেই সীমাবদ্ধ, জনগণ কোন ফল পায়নি।

বিএনপির ঐক্য অতীতে যেমন জনগণকে বিভ্রান্ত করতে পারেনি তেমনি ভবিষ্যতেও পারবে না বলে মনে করেন ওবায়দুল কাদের।

মির্জা ফখরুলের বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ফখরুল সাহেবের বক্তব্যের মাধ্যমে বোঝা যায়, বিএনপি নেতাকর্মীরা ঘুমের মধ্যেই আবদ্ধ থাকেন সারাক্ষণ।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি দেশ ও দেশের জনগণের ভাগ্যের উন্নয়ন নিয়ে কোন চিন্তা-ভাবনা করে না, তারা নিজেদের নিয়েই ভাবেন, কীভাবে ক্ষমতায় যাবেন এবং সেই ষড়যন্ত্রেই লিপ্ত। তারা যখন দুঃশাসনের কথা বলে তখন দেশের মানুষ হাসে।

আরও পড়ুন: একদিনেই প্রাথমিক আবেদন প্রায় ৪২ হাজার

দুঃশাসন বলতে যা বোঝায় সেটা বিএনপির আমলেরই রেকর্ড এমন দাবি করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিএনপি নেতাদের দুঃশাসনের কথা বলার আগে আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত।

তিনি বলেন, দেশের মানুষ এখন শেখ হাসিনা সরকারের ওপর খুশি। তারা বিএনপির সেই অপশাসন ও দুঃশাসনে আর ফিরে যেতে চায় না। জনগণ এখন বুঝে গেছে তাদের নেতিবাচক রাজনীতিই বিএনপিকে গ্রাস করে ফেলেছে।

সান নিউজ/এনকে/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা