রাজনীতি

জিয়াউর রহমানের অবদান অনস্বীকার্য

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এই সরকার জিয়াউর রহমানের সব অবদানের বিরোধিতা করছে। জিয়াউর রহমান জাতীয় স্বার্থের যে বিষয়গুলো নিয়ে অগ্রসর হচ্ছিলেন, অনেক ক্ষেত্রে তারা সেগুলোকে ধামাচাপা দিয়ে অন্য নামে ওই কাজগুলোই করে যাচ্ছেন।

বুধবার (২৭ অক্টোবর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির হল রুমে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মোশাররফ হোসেন বলেন, বাংলাদেশের অর্থনীতি আজকে মৌলিক যে তিনটি বিষয়ের ওপর দাঁড়িয়ে আছে ‑ তার একটি হলো কৃষি। কৃষি আজকে স্বনির্ভর বলে আমরা অর্থনীতিতে অগ্রসর হচ্ছি। এটা শুরু কে করেছিলেন, শহীদ জিয়াউর রহমান। কৃষির পরে বৈদেশিক রেমিট্যান্স হলো আরেকটি অর্থনৈতিক স্তম্ভ। জিয়াউর রহমান প্রথম সংঘবদ্ধভাবে বিদেশে শ্রমিক রফতানি করার পদক্ষেপ নিয়েছিলেন। ঠিক একইভাবে গার্মেন্টস ক্ষেত্রে নতুন উদ্যোক্তা তৈরি করেছিলেন। গার্মেন্টস প্রতিষ্ঠায় তিনি সহজ ঋণের ব্যবস্থা করে দিয়েছিলেন বলে মন্তব্য করে তিনি বলেন ‑ এখন এগুলো যদি আওয়ামী লীগ স্বীকার করে তাহলে তাদের অস্তিত্ব থাকবে না।

তিনি আরও বলেন, এ দেশের অর্থনীতির আরেকটি স্তম্ভ হলো ভ্যাট, এটা চালু করেছিলেন বেগম খালেদা জিয়া। এর বিরোধিতা করে আওয়ামী সে সময় সংসদ থেকে ওয়াকআউট করে বেরিয়ে গিয়েছিলো, হরতাল করেছিল। আজকে এই ভ্যাটকে বর্তমান সরকার এমনভাবে সম্প্রসারিত করেছে যে ‑ গরিব, কৃষক, ভিক্ষুক, রিকশাচালক সবাইকে ভ্যাট দিতে হচ্ছে। কিন্তু এই সরকারই স্বীকার করবে না কোথা থেকে এর শুরু।

তিনি আরও বলেন, এই সরকার ভোট ডাকাতি করে ক্ষমতায় টিকে আছে। তারা ক্ষমতায় টিকে থাকার জন্য নির্যাতন, দুর্নীতির পাশাপাশি বিরোধী দলের প্রতি কী আচরণ করছে কোনও সভ্য দেশ এটা কল্পনাও করতে পারে না। এটা বেশিদিন চলতে পারে না। কোনও দেশে স্বৈরাচার সরকার টিকে থাকতে পারেনি।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জম হোসেন আলাল, বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম মারুফ হোসাইনসহ আরও অনেকে।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা