রাজনীতি

কুড়িগ্রামে আ.লীগ নেতার পদত্যাগ

নিজস্ব প্রতিনিধি, কুড়িগ্রাম: কুড়িগ্রামে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কেন্দ্রে নাম না পাঠানোয় দল থেকে পদত্যাগ করেছেন শাহাজামাল সরকার নামে এক আওয়ামী লীগ নেতা।

মঙ্গলবার (২৬ অক্টোবর) কুড়িগ্রাম সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালে আহমেদ মজনুর কাছে তিনি এই পদত্যাগপত্র জমা দেন। শাহাজামাল সরকার ২০-২১ বছর ধরে সদরের যাত্রাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শাহাজামাল সরকার গতবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেন্দ্রে তার নাম সুপারিশ না করায় বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হন। এবার তৃতীয় ধাপের নির্বাচনে চেয়ারম্যান পদে তার নাম কেন্দ্রে না পাঠানোয় দল থেকে পদত্যাগ করেন।

শাহাজামাল সরকার বলেন, আমি বলেছি আমার নাম কেন্দ্রে পাঠানোর জন্য। কিন্তু কেন্দ্রে নাম পাঠানো হয়নি। তাই আমি দল থেকে পদত্যাগ করেছি। তবে আমার এলাকার জনগণ যদি চায় তাহলে আমি এবারও নির্বাচন করব ইনশাআল্লাহ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা