বিএনপি
রাজনীতি

বিএনপি’র ৭ শতাধিক নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: সাম্প্রদায়িক সহিংসতাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন এলাকায় শতাধিক মামলা হয়েছে। গ্রেফতার হয়েছেন সাত শতাধিক। এসব মামলায় আসামি এবং গ্রেফতারকৃত বেশিরভাগই বিএনপির নেতাকর্মী।

অনেকে গ্রেফতার আতঙ্কে এলাকা ছাড়া। শুধু তৃণমূল নেতাকর্মী নন, কেন্দ্রীয় একাধিক নেতাও আছেন গ্রেফতার আতঙ্কে। এদিকে মঙ্গলবার নয়াপল্টনে সমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

এ সময় আটক করা হয়েছে অর্ধশত নেতাকর্মীকে। এ ঘটনায়ও মামলা এবং অনেককে আসামি করা হবে এমন শঙ্কা আছে। সবমিলিয়ে বিএনপিকে নতুন করে চাপে ফেলার জন্যই এসব করা হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক সংশ্লিষ্টরা।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেন, সারা দেশে ঘটে যাওয়া সাম্প্রদায়িক সহিংসতার পেছনে ক্ষমতাসীনদের মদদ রয়েছে। সরকারের এজেন্টরাই এ ঘটনা ঘটিয়েছে। ইতোমধ্যে কয়েক জায়গায় আওয়ামী লীগ নেতাকর্মীরা গ্রেফতারও হয়েছেন।

কিন্তু নিজেদের অপকর্ম আড়াল করতে তারা এখন বিএনপির ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে।

তিনি বলেন, সরকার একটা উদ্দেশ্য নিয়ে এ ঘটনা ঘটিয়েছে। নানা ব্যর্থতা আড়াল ও বিএনপিকে চাপে রাখার কৌশল হিসাবে তারা বিভিন্ন এজেন্ট দিয়ে সাম্প্রদায়িক সহিংসতাকে উসকে দিয়েছে। ঘটনার পর বিএনপির নেতাকর্মীদের নামে মামলা এবং তাদেরকে গ্রেফতার করার মধ্য দিয়ে সরকারের উদ্দেশ্য স্পষ্ট হয়ে যাচ্ছে। মামলার জালে জড়িয়ে অনেক নেতাকর্মীই বাড়িছাড়া।

মির্জা ফখরুল আরও বলেন, মামলা ও গ্রেফতার জালে বিএনপিকে বন্দি করার কৌশল আওয়ামী লীগের বেশ পুরোনো। এর আগেও সরকারবিরোধী আন্দোলন দমনে তারা মামলাকে বেছে নেয়। এসব মামলার বাস্তব কোনো ভিত্তি নেই। বিএনপিকে নির্মূল করাই সরকারের মূল উদ্দেশ্য।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা