রাজনীতি

নরসিংদী জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদককে বহিস্কার

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী : নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম হিরু (অব:) বীরপ্রতীক ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মতিন ভূঁইয়াকে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সংগঠনের গঠনতন্ত্রের বিধি মোতাবেক স্বীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আদেশ প্রদান করা হয়। সেই সঙ্গে জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতা সহ-সভাপতি জিএম তালেব হোসেনকে ভারপ্রাপ্ত সভাপতি ও যুগ্ম সাধারন সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলীকে ভারপ্রাপ্ত সাধারন সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়।

উল্লেখ্য, দীর্ঘদিন যাবৎ নরসিংদী জেলা আওয়ামীলীগের কোন্দলের কারণে কেন্দ্রীয়ভাবে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে অনেকে মনে করেন। দীর্ঘদিন যাবৎ এ দুই নেতার সঙ্গে কোন বনিবনা হচ্ছিল না। তারা একত্রে কোন অনুষ্ঠানাদিতে যোগদান সহ দলীয় কোন কার্যক্রমে অংশ নিচ্ছিলেন না। তাদের দুজনের অনুসারীদের মধ্যেও এ বিভাজন লক্ষ করা গিয়েছিল। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ স্থানীয় বিভিন্ন সভা-সমাবেশে এই দুইজন নেতাকে নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা ও কাঁদা-ছোড়াছুড়ি লক্ষ করা গিয়েছে যা দলীয় সমন্বয়ের ক্ষেত্রে বড় বাঁধা হিসেবে দেখা দিয়েছিল বলে মনে করেন দলীয় ক্ষমতায় থাকা এ দলটি।

অব্যাহতি প্রাপ্ত সভাপতি লে.কর্নেল (অব) নজরুল ইসলাম হিরু বর্তমান নরসিংদী সদর ১ আসনের নির্বাচিত সংসদ সদস্য এবং অব্যাহতি প্রাপ্ত সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুল মতিন ভূঁইয়া নরসিংদী জেলা প্রশাসনের বর্তমান চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত আছেন।

সান নিউজ/এমএমএইচ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা