ছবি: সংগৃহীত
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

কবীর সুমন’র জন্ম

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন: সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান’র জন্ম

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ শনিবার (১৬ মার্চ) ২ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ৫ রমজান ১৪৪৪ হিজরী। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন: ঐতিহাসিক ৭ই মার্চ

ঘটনাবলী:

খ্রিস্টপূর্ব ৫৯৭ - ব্যাবিলনিয়ানরা জেরুসালেম লুণ্ঠন করে এবং রাজা হিসাবে জ্যাকোনায়া কে বাদ দিয়ে জ্যাডেকিয়াকে সিংহাসন দেয়া হয়।

১১৯০ - ইয়র্ক এর ক্লিফোর্ডস টাওয়ারে ইহুদীদের।

১৯৩৫ - বেলুড় মঠে রামকৃষ্ণ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।

১৯৮৯ - মিশরের গিজার মহাপিরামিড এর পাশে ৪৪০০ বছর পুরানো একটি মমি পাওয়া যায়।

২০০৫ - ইসরাইল আনুষ্ঠানিকভাবে জেরিকো নিয়ন্ত্রণ ফিলিস্তিনিদের উপর ছেড়ে দেয়।

আরও পড়ুন: লিপ ডে, বছরের অতিরিক্ত একটি দিন

জন্মদিন:

১৭৫১ - জেমস ম্যাডিসন, মার্কিন যুক্তরাষ্ট্রের চতুর্থ রাষ্ট্রপতি।

১৭৮৯ - জর্জ সায়মন ও'ম, জার্মান পদার্থবিজ্ঞানী। (মৃ.১৮৫৪)

১৮৩৯ - সুলি প্রুদোম, ফরাসি সাহিত্যিক।

১৮৮০ - রাজশেখর বসু, বাঙালি সাহিত্যিক, অনুবাদক, রসায়নবিদ ও অভিধান প্রণেতা। (মৃ.১৯৬০)

১৮৯২ - সেসার ভাইয়েহো, পেরুর কবি, লেখক, নাট্যকার এবং সাংবাদিক।

১৯৪০ - বেরনার্দো বেরতোলুচ্চি, ইতালীয় চলচ্চিত্র নির্মাতা।

১৯৫০ - কবীর সুমন, বাঙালি গায়ক।

কবীর সুমন (জন্ম ১৬ মার্চ ১৯৪৯) একজন ভারতীয় বাঙালি গায়ক, গীতিকার, অভিনেতা, বেতার সাংবাদিক, গদ্যকার ও সংসদ সদস্য। তার পূর্বনাম সুমন চট্টোপাধ্যায়। ২০০০ সালে বাংলাদেশী সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীনকে বিয়ে করার জন্য ইসলাম ধর্মে ধর্মান্তরিত হন।

সুমন একজন বিশিষ্ট আধুনিক ও রবীন্দ্রসংগীত গায়ক। ১৯৯২ সালে তার তোমাকে চাই অ্যালবামের মাধ্যমে তিনি বাংলা গানে এক নতুন ধারার প্রবর্তন করেন। তার স্বরচিত গানের অ্যালবামের সংখ্যা পনেরো। সঙ্গীত রচনা, সুরারোপ, সংগীতায়োজন ও কণ্ঠদানের পাশাপাশি গদ্যরচনা ও অভিনয়ের ক্ষেত্রেও তিনি স্বকীয় প্রতিভার সাক্ষর রেখেছেন।

আরও পড়ুন: চারণকবি বিজয় সরকার’র জন্ম

তিনি একাধিক প্রবন্ধ, উপন্যাস ও ছোটোগল্পের রচয়িতা এবং হারবার্ট ও চতুরঙ্গ প্রভৃতি মননশীল ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রের রূপদানকারী। বিশিষ্ট বাংলাদেশি গায়িকা সাবিনা ইয়াসমিন তার বর্তমান সহধর্মিনী। নন্দীগ্রাম গণহত্যার পরিপ্রেক্ষিতে কৃষিজমি রক্ষার ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত আন্দোলনে তিনি সক্রিয়ভাবে যোগদান করেন এবং সেই সূত্রে সক্রিয় রাজনীতিতে তার আবির্ভাব ঘটে।

২০০৯ সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে দেশের পঞ্চদশ লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করেন ও জয়লাভ করে উক্ত কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন।

১৯৫৩ - রিচার্ড স্টলম্যান, মার্কিন প্রোগ্রামার,মুক্ত সোর্সের প্রবক্তা ও গ্নু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা।

১৯৫৩ - ইজাবেল উপের, ফরাসি অভিনেত্রী।

১৯৫৮ - ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর প্রধান বিপিন রাওয়াত। (মৃ.২০২১)

১৯৭৪ - হিথ স্ট্রিক, জিম্বাবুয়ে ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। (মৃ.২০২৩)

আরও পড়ুন: আণবিক শক্তি কমিশন গঠিত

মৃত্যুবার্ষিকী:

১৯৩৭ - রেভারেণ্ড বিমলানন্দ নাগ, প্রখ্যাত বাগ্মী, দেশসেবক। (জ.১৮৬৯)

১৯৭১ - অমলকৃষ্ণ সোম, বাঙালি মঞ্চাভিনেতা।

২০০৭ - মানজারুল ইসলাম রানা, বাংলাদেশী ক্রিকেটার।

২০১১ - খোন্দকার দেলোয়ার হোসেন, বাংলাদেশী রাজনীতিবিদ।

২০১৩ - জামাল নজরুল ইসলাম, বাংলাদেশি পদার্থবিজ্ঞানী ও গণিতবিদ।

২০২১ - মওদুদ আহমেদ, বাংলাদেশের সাবেক উপরাষ্ট্রপতি, অষ্টম প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জাতীয় পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা। (জ. ১৯৪০)

আরও পড়ুন: বিশ্ব চিন্তা দিবস

দিবস:

খ্রিস্টীয় ভোজ দিবস।

বইয়ের চোরাচালানের দিবস। (লিথুয়ানিয়া)

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষকের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষক ইলিয়াস শেখ (৩৫) চিকিৎসাধী...

আলফাডাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক 

ফরিদপুরের আলফাডাঙ্গায় সুমাইয়া শিমু (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে...

আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

দেশের সড়ক পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানবাহনের চলাচল পর্যবেক্ষণ এবং রুট ব্যবস...

রাষ্ট্রপতি ভোটে নতুন কৌশলে বিএনপি

আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিএনপি এবার প্রার্থী মনোনয়নের ক্...

মায়ের দুধ: শিশুর পূর্ণাঙ্গ পুষ্টির উৎস

বিশ্বজুড়ে আজ ১ আগস্ট পালিত হচ্ছে বিশ্ব মাতৃদুগ্ধ দ...

রাকিব হত্যা মামলায় হাসিনাসহ ৫০ জন অভিযুক্ত

রাজধানীর মিরপুর-১০ গোলচত্বরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিহত রাকিব হোসেনকে কে...

রোহিঙ্গা ক্যাম্পে আবারও বাড়ছে সহিংসতা

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলোতে আবারও অস্থির পরি...

বাবা বিজয় ও স্টেথামকে হলিউড সিনেমায় চান ছেলে সঞ্জয়

তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়কে নিয়ে ব...

ঢাকায় বিস্ফোরক আতঙ্কে কড়া নিরাপত্তা

রাজধানী ঢাকা ও আশুলিয়ায় কয়েক দিনের ব্যবধানে একাধিক সন্দেহজনক বস্তু এবং বিস্ফো...

কিশোরগঞ্জে কারখানায় অবৈধ গ্যাস সংযোগের চেষ্টার অভিযোগ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কাজীরচর গ্রামে আড়িয়াল খাঁ নদীর তলদেশ দিয়ে যাওয়া ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা