সংগৃহীত ছবি
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

রানী ভিক্টোরিয়ার প্রয়াণ

নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন: সুশান্ত সিং রাজপুত’র জন্মদিন

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ শনিবার (২২ জানুয়ারি) ৭ মাঘ ১৪৩০ বঙ্গাব্দ, ১০ রজব ১৪৪৪ হিজরী। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন: আজ শহীদ আসাদ দিবস

ঘটনাবলী :

১৭৬০ - ভারতে অধিকার নিয়ে ইংরেজ ও ফরাসিদের মধ্যে ওয়ান্ডিসে যুদ্ধ শুরু হয়।

১৭৭১ - ফকল্যাণ্ড দ্বীপপুঞ্জ ইংল্যান্ডের হাতে ছেড়ে দিতে স্পেনের সম্মতি।

১৮৭৯ - ব্রিটিশ বাহিনী জুলুল্যান্ডে জুলু বাহিনীর হাতে নিশ্চিহ্ন হয়।

১৯২৭ - প্রথমবারের মতো বেতারে ফুটবল খেলার ধারাবিবরণী প্রচার।

১৯৫৭ - সিনাই উপদ্বীপ থেকে ইসরায়েল সেনা প্রত্যাহার।

১৯৬৩ - ফ্রান্সের প্রেসিডেন্ট দ্যগল ও জার্মানির চ্যান্সেলর আডেনাউয়ার প্যারিসে ফ্রান্স- জার্মানি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেন।

১৯৭২ - বাংলাদেশকে স্বীকৃতি দেয় যুগোস্লাভিয়া।

১৯৭৩ - নাইজেরিয়ায় যাত্রীবাহী বিমান ৭০৭ বিধ্বস্ত হলে ১৭৬ জন আরোহীর সবাই প্রাণ হারায়।

১৯৮৭ - ফিলিপাইনের সেনাবাহিনী ১৫ হাজার বিক্ষোভকারীর ওপর গুলি চালালে ১৩ জন নিহত হয়।

১৯৯১ - উপসাগরীয় যুদ্ধে ইরাক কুয়েতের আল ওয়াফবার তেল খনি জ্বালিয়ে দেয়।

১৯৯৮ - হোয়াইট হাউসে মধ্য-প্রাচ্য শান্তি প্রক্রিয়া বাঁচানোর ব্যাপার নিয়ে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিটন এবং পি এলও-এর প্রয়াত চেয়ারম্যান ইয়াসের আরাফাতের মধ্যে প্রথমবার বৈঠক অনুষ্ঠিত হয়।

১৯৯৯ - দীর্ঘ ২১ বছর পর পাকিস্তানি ক্রিকেট দলের ভারত সফর শুরু হয়।

২০০৭ - ইরাকের বাগদাদ শহরে বাব আল-সারকি বাজারে দুটি গাড়ী বোমা বিস্ফোরিত হলে কমপক্ষে ৮৮ জন নিহত হয়।

আরও পড়ুন: হিন্দু কলেজ স্থাপিত

জন্মদিন :

৮২৬ - মোনটোকু, জাপানি সম্রাট।

১২৬৩ - ইমাম ইবনে তাইমিয়া (রহ.)।

১৫৬১ - ফ্রান্সিস বেকন, ইংরেজ দার্শনিক।

১৫৯২ - ফরাসি গণিতবিদ জ্যোতির্বিজ্ঞানী ও দার্শনিক পিয়ের গাসেঁদি।

১৬৪৫ - স্কটিশ নাবিক ও চর হান্টার ক্যাপ্টেন উইলিয়াম কিড।

১৭২৯ - জার্মান দার্শনিক ও লেখক গটহোল্ড ইফ্রয়িম লেসিং।

১৭৮৮ - লর্ড বায়রন, অ্যাংলো-স্কটিশ কবি।

১৮৭৩ - মৌলভী মজিবুর রহমান খাঁ, খ্যাতিমান সাংবাদিক ও লেখক।

১৮৭৫ - ডেভিড লিউয়েলিন ওয়ার্ক গ্রিফিথ, আমেরিকান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।

১৮৯৭ - দিলীপকুমার রায় কবি, গায়ক, সুরকার ও লেখক।

১৯০৮ - নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান পদার্থবিদ ল্যেভ দাভিদোভিচ লান্দাউ।

১৯০৯ - ইউ থান্ট, বার্মায় জন্মগ্রহণকারী জাতিসংঘের ৩য় মহাসচিব।

১৯১২ - বাঙালি অঙ্কন শিল্পী ও শিশুসাহিত্যিক ধীরেন বল।

১৯১৬ - ফরাসি পিয়ানোবাদক, সুরকার ও শিক্ষাবিদ হেনরি ডুটিলেউক্স।

১৯২১ - ভারতীয় গায়িকা সুধাকণ্ঠী উমা বসু(হাসি)।

১৯৩৬ - অ্যালান হিগার, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ।

১৯৩৮ - আলতেয়ার, ব্রাজিলীয় ফুটবলার।

১৯৪০ - ইংরেজ অভিনেতা ও গায়ক জন হুরট।

১৯৬২ - টেরেঙ্গানু এর ১৭ তম সুলতান মিজান জয়নাল আবেদিন।

১৯৬৫ - ডায়ান লেন, মার্কিন অভিনেত্রী।

১৯৭৭ - হিদেতোশি নাকাতা, জাপানী ফুটবলার।

১৯৮৫ - মালি ফুটবলার মোহাম্মদ সিসোকো।

আরও পড়ুন: মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত

মৃত্যুবার্ষিকী:

১৬৬৬ - সম্রাট শাহজাহান, পঞ্চম মোঘল সম্রাট।

১৮৯৭ - শর্টহ্যান্ড লেখন পদ্ধতির উদ্ভাবক স্যার আইজাক পিটম্যান।

১৯০০ - টেলিপ্রিন্টার ও মাইক্রোফেনের উদ্ভাবক ডেভিট এ্যাডওয়ার্ড হিউজ।

১৯০১ - ভারত সম্রাজ্ঞী এবং ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের রানী ভিক্টোরিয়া।

রানি ভিক্টোরিয়া (ইংরেজি: Queen Victoria) (জন্মনাম: আলেকজান্ড্রিনা ভিক্টোরিয়া; ২৪ মে ১৮১৯-২২ জানুয়ারি ১৯০১) যুক্তরাজ্য ও ব্রিটিশ সাম্রাজ্যের রানি ছিলেন। তিনি অভিষিক্ত হন ২০ জুন ১৮৩৭ সালে। তিনি ১ মে ১৮৭৬ সালে ভারত সম্রাজ্ঞী উপাধি ধারণ করেন।

১৯২২ - নোবেল পুরস্কার বিজয়ী ডেনিশ রাজনীতিবিদ ফ্রেডরিক ব্যাজের।

১৯২২ - ফরাসি গণিতবিদ ও অধ্যাপক ক্যামিল জর্দান।

১৯৪২ - মরমী সঙ্গীতশিল্পী উমা বসু (হাসি )।

১৯৬৮ - মাওলানা শামছুল হক ফরিদপুরী (রহ.)।

১৯৭২ - বিভূতিভূষণ সরকার, বাঙালি বিপ্লবী ও শিল্পোদ্যোগী।

১৯৭৩ - লিন্ডন বি. জনসন, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৬তম রাষ্ট্রপতি।

১৯৯৪ - আমেরিকান অভিনেতা টেলয় সাভালাস।

১৯৯৬ - ভারতীয় বাঙালি বৈমানিক ও লেখক বীরেন রায়।

২০০৮ - আমেরিকান অভিনেতা রবার্ট গারি।

২০০৮ - অস্ট্রেলিয়ান অভিনেতা ও পরিচালক হিথ লেজার।

২০২২ - ভারতের কিংবদন্তি ফুটবলার ও কোচ সুভাষ ভৌমিক।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইসলামী ব্যাংকের রেমিট্যান্স গ্রাহকদের জন্য সাইকেল অফার

ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে রেমিট্যান্স পাঠিয়...

ধর্ম নিয়ে রাজনীতি নয়: প্রধানমন্ত্রী

বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী...

ইরানে বর্তমানে একক কোনো ধর্মীয় নেতা নেই

ইরানে বর্তমানে একক কোনো ধর্মীয় নেতা আর সর্বোচ্চ ক্ষমতায় নেই। ক্ষমতার কেন্দ্রব...

মুন্সীগঞ্জে প্রাথমিক পর্যায়ে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক...

ইরানে বর্তমানে একক কোনো ধর্মীয় নেতা নেই

ইরানে বর্তমানে একক কোনো ধর্মীয় নেতা আর সর্বোচ্চ ক্ষমতায় নেই। ক্ষমতার কেন্দ্রব...

ধর্ম নিয়ে রাজনীতি নয়: প্রধানমন্ত্রী

বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী...

ইসলামী ব্যাংকের রেমিট্যান্স গ্রাহকদের জন্য সাইকেল অফার

ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে রেমিট্যান্স পাঠিয়...

মুন্সীগঞ্জে প্রাথমিক পর্যায়ে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক...

সড়ক ও জনপথ বিভাগের জমি:

মুন্সীগঞ্জের সিপাহীপাড়া চৌরাস্তায় সড়ক ও জনপদ বিভাগের জমি রাতের আঁধারে দখল করে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা