রজনীকান্ত ও যুবরাজ সিং
ঐতিহ্য ও কৃষ্টি

রজনীকান্ত ও যুবরাজ সিং’র জন্ম

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

১২ ডিসেম্বর ২০২১, রোববার। ২৮ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:
০৬৩৯ - সাহাবি হজরত আমর ইবনুল আস (রা.)-এর নেতৃত্বে মিসর জয়।
১০৯৮ - প্রথম ধর্মযুদ্ধে মা’নাত আল নুমানের গণহত্যা: ক্রুসেডাররা দেয়াল ভেঙে শহরে প্রবেশ করে এবং শহরের বিশ হাজার বাসিন্দাকে হত্যা করে। কিন্তু সেখানে খাদ্যাভাবে ক্রুসেডাররা নরমাংস ভক্ষণ শুরু করে।
১৩৩৮ - দিল্লিতে তৈমুর লং কর্তৃক ১ লাখ লোক খুন হয়।
১৮০৪ - ব্রিটেনের বিরুদ্ধে স্পেনের যুদ্ধ ঘোষণা করা হয়।
১৮৯৭ - ব্রাজিলের প্রথম পরিকল্পিত শহর বেলো হরিজন্টে প্রতিষ্ঠিত হয়।
১৯০১ - ইতালির পদার্থবিদ এবং বেতার যন্ত্রের অগ্রদূত গুগলিয়েলমো মার্কনি আটলান্টিক মহাসাগরের এক কুল থেকে অপর কুলে প্রথম সফলভাবে বেতার বার্তা প্রেরণ করতে সক্ষম হয়েছিলেন।
১৯০৪ - আলেম ও স্বাধীনতাকামীরা তেহরান ত্যাগ করে পবিত্র নগরী কোমে অভিবাসন শুরু করেছিলেন।
১৯১১ - বঙ্গভঙ্গ আইন রদ করা হয় এবং ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়।
১৯২৫ - ইরানের রাজবংশের পরিবর্তন ঘটে। ১৫৩ বছরের কাজার রাজবংশের অবসান ঘটে এবং পাহলভী বংশের ৫৩ বছরের শাসনের শুরু হয়।
১৯২৫ - ইরানের মজলিশ রেজা খানকে ইরানের নতুন শাহ মনোনীত করা হয়।
১৯৪১ - যুক্তরাজ্য বুলগেরিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। হাঙ্গেরি ও রোমানিয়া আমেরিকার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ভারত জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৯৫২ - জেনিভায় অনুষ্ঠিত বিশ্ব সম্মেলনকে অভিনন্দন জানানোর জন্যে ফ্রান্সের বিখ্যাত চিত্রশিল্পী পিকাসোর নতুন চিত্রাঙ্কন শান্তির কপোত প্রদান করেন।
১৯৫৮ - গায়না জাতিসংঘে যোগ দেয়।
১৯৬৩ - কেনিয়া ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
১৯৬৪ - কেনিয়ার স্বাধীনতার অগ্রাধিনায়ক জোমো কেনিয়াত্তা কেনিয়ার প্রথম প্রেসিডেন্ট হন।
১৯৭১ - কক্সবাজার ও নরসিংদী জেলা পাক হানাদার মুক্ত হয়।
১৯৭৯ - চীনের বিখ্যাত আধুনিক লেখক লুসুইন গবেষণা সমিতি পেইচিংএ প্রতিষ্ঠিত হয়।
১৯৭৯ - কলম্বিয়ায় ভূমিকম্পে ৭০০ লোকের প্রাণহানি ঘটে।
১৯৮৫ - ভোরবেলায় যুক্তরাষ্ট্রের একটি বে-সামরিক ভাড়াটে বিমান ক্যানাডার নিউফান্ডল্যান্ডে ভূপাতিত হয়। বিমানের ২৫০ জন যাত্রী আর ৮ জন ক্রু সদস্য প্রাণ হারান।
১৯৮৮ - অস্থায়ী রাষ্ট্রপতি গুলাম ইসহাক খান পাকিস্তানের রাষ্ট্রপতি নির্বাচিত হন।
১৯৮৯ - জাতিসংঘ শিশুর নাগরিক অধিকার সংক্রান্ত একটি সনদ গ্রহণ করে।
১৯৯০ - দুর্নীতির অভিযোগে বাংলাদেশের পতিত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে সপরিবারে গ্রেপ্তার করা হয়।
১৯৯১ - রাশিয়ান ফেডারেশন সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীন হয়।
১৯৯১ - উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৯২ - দু’দিনব্যাপী ইইউর শীর্ষ সম্মেলন জেনিভায় সমাপ্ত হয়।
১৯৯২ - বিকেলে ইন্দোনেশিয়ায় রিখটার স্কেলে ৬. ৮ ডিগ্রির প্রচন্ড ভূমিকম্পে ২৫০০ লোকের প্রাণহানি।
১৯৯৩ - অক্টোবরের বিপ্লবের পর (১৯১৭) প্রথমবারের মতো রাশিয়ায় বহুদলীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।
১৯৯৪ - চীনের সাংহাইয়ের ১ নম্বর পাতাল রেলপথ আনুষ্ঠানিকভাবে চালু হয়।
১৯৯৬ - শেখ হাসিনা ও দেবগেওড়ার মধ্যে বাংলাদেশ-ভারত ৩০ বছর মেয়াদি পানিবণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৯৭ - বিশ্বের এক নম্বর সন্ত্রাসবাদী কালোসের বিচার হয়।
২০১৩ - দেশের সর্বোচ্চ আদালতের রায়ে জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসি রাত ১০টা এক মিনিটে কার্যকর করা হয় ।

জন্ম:
১৭৩১ - ইরাসমাস ডারউইন, তিনি ছিলেন ইংরেজ চিকিৎসক, প্রাকৃতিক দার্শনিক, চিকিৎসাবিজ্ঞানী, উদ্ভাবক ও কবি।
১৮৪৬ - অক্ষয়চন্দ্র সরকার, তিনি ছিলেন বাংলা সাহিত্যের কবি ও সাহিত্য সমালোচক।
১৮৬৬ - আলফ্রেড ওয়ের্নার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী সুইস রসায়নবিদ ও একাডেমিক।
১৮৮০ - মওলানা আবদুল হামিদ খান ভাসানী, তিনি ছিলেন বাংলাদেশি রাজনীতিবিদ।
১৯১৫ - আমেরিকান গায়ক ও অভিনেতা ফ্রাঙ্ক সিনাত্রার।
১৯২৭ - ইন্টেলের সহপ্রতিষ্ঠাতা রবার্ট নর্টন নয়েস।
১৯৩০ - আমেরিকান সাংবাদিক বিল বুট্যাল।
১৯৩৪ - আবদুল গাফফার চৌধুরী, তিনি বাংলাদেশি সাংবাদিক।
১৯৫০ - রজনীকান্ত, তিনি ভারতীয় অভিনেতা, প্রযোজক ও চিত্রনাট্যকার।
১৯৮১ - ভারতের ক্রিকেটার যুবরাজ সিং।
১৯৮৪ - সোহেল তানভীর, তিনি পাকিস্তানি ক্রিকেটার।
১৯৮৬ - টমাস ওয়ান্সেয়, তিনি ইংরেজ অভিনেতা।

মৃত্যু:
১৬৮৫ - ইংরেজ বীজগণিতবিদ, জ্যামিতিজ্ঞ এবং জোতির্বিদ জন পেল।
১৮৮৯ - ইংরেজ কবি রবার্ট ব্রাউনিং।
১৯৫১ - মিলড্রেড বেইলি, তিনি ছিলেন আমেরিকান গায়ক।
১৯৫৪ - ভারতের স্বাধীনতা সংগ্রামী, বিপ্লবী কিরণশঙ্কর রায়।
১৯৬৩ - জাপানি চলচ্চিত্রকার ইয়াসুজিরো ওজু।
১৯৭১ - সাংবাদিক নিজামুদ্দিন আহমদ শহীদ হন।
১৯৭৮ - ফায় কম্পটন, তিনি ছিলেন ইংরেজ অভিনেত্রী ও গায়ক।
১৯৮৬ - রশিদ চৌধুরী, তিনি ছিলেন একুশে পদক প্রাপ্ত বাংলাদেশি চিত্রশিল্পী।
২০০১ - জাঁ রিচার্ড, তিনি ছিলেন ফরাসি অভিনেতা ও গায়ক।
২০০৩ - আজারবাইজানের প্রেসিডেন্ট হায়দার আলিয়েভ।
২০১০- পিটার পাগেল, তিনি ছিলেন জার্মান ফুটবল খেলোয়াড়।
২০১৩ - এজরা সেলার্স, তিনি ছিলেন আমেরিকান মুষ্টিযোদ্ধা।

দিবস:
কেনিয়ার জাতীয় দিবস।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার

মাদকসেবী ও মাদক কারবারিদের আটক করে গণপিটুনি, লাঞ্ছনা বা বাড়িঘর ভাঙচুর না করে...

সাভারে মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের সমাপনী কর্মশালা 

দেশে দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধির পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে...

উদ্বোধন হলো বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড ভবন

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (...

জুনের ১৫ দিনে ১৬২ কোটি ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা

চলতি মাসের প্রথম ১৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৬২ কোটি ৩৯ লাখ মার্কিন ডলার...

সীমান্তে পুশইনে সহায়তা করার অভিযোগে আটক ৭

রোকনপুর সীমান্ত দিয়ে এক নারীকে পুশইনের চেষ্টা বিএসএফেরচাঁপাইনবাবগঞ্জের গোমস্ত...

 ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন শুরু ২৮ জুন

দীর্ঘ বিরতির পর দেশে আবারও দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্প...

১ ম্যাচেই ভাগ্য বদল, ৪৫ হাজার থেকে ৭ মিলিয়ন ফলোয়ার ভোজিনহার 

বিশ্বকাপ ফুটবলের মঞ্চ যে রাতারাতি কাউকে বৈশ্বিক তারকা বানিয়ে দিতে পারে, এর বড়...

মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার

মাদকসেবী ও মাদক কারবারিদের আটক করে গণপিটুনি, লাঞ্ছনা বা বাড়িঘর ভাঙচুর না করে...

উলিপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুড়িগ্রামের উলিপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।...

তেলের দাম ৩ মাসের মধ্যে সর্বনিম্ন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া প্রাথমিক চুক্তির পর হরমুজ প্রণালি পুনরায় খুল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা