ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এইদিন

যদুনাথ সরকারের জন্ম, ইয়াজউদ্দিনের প্রয়াণ

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ শুক্রবার (১০ ডিসেম্বর ২০২১)। ২৫ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

১৮১৭- মিসিসিপি ২০ তম অঙ্গরাজ্য হিসেবে আমেরিকার যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত হয়।

১৮৬৮- বিশ্বের প্রথম ট্রাফিক বাতি বসানো হয় লন্ডনের প্যালেস অব ওয়েস্টমিনিস্টারের সামনে। লাল ও সবুজ গ্যাস বাতি ছিল সেগুলো।

১৮৮৪- মার্ক টোয়েনের বর্ণবাদ বিরোধী উপন্যাস ‘এ্যাডভেঞ্চার অব হাকলবেরী ফিন’ প্রথম প্রকাশিত হয়।

১৮৯৮- স্পেনের কবল থেকে কিউবা স্বাধীনতা লাভ করে।

১৯০১- আলফ্রেড নোবেলের অন্তিম ইচ্ছা অনুযায়ী নোবেল পুরস্কার প্রদান শুরু হয়।

১৯০২- তাসমানিয়ায় (অস্ট্রেলিয়া) নারীরা ভোটাধিকার পায়।

১৯০৩- ব্রিগেডিয়ার থাংনার নেতৃত্বে ইংগো-ভারতীয় যুক্ত বাহিনীর দু হাজারেরও বেশী সৈন্য জারিলা অতিক্রম করে তিববতের বিরুদ্ধে আগ্রাসী দ্বিতীয় যুদ্ধ বাঁধায় ।

১৯০৬- আমেরিকার প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট প্রথম আমেরিকান হিসেবে নোবেল পুরুস্কার পান।

১৯৪৮- জাতিসংঘের সাধারণ পরিষদ বিশ্ব মানবাধিকার ঘোষণা দেয় এবং মানুষের ব্যক্তিগত ও সামাজিক অধিকারের বিষয়টি অনুমোদন করে। এই দিন থেকেই বিশ্ব মানবাধিকার দিবস পালন করা শুরু হয় ।

১৯৬৩- জাঞ্জিবার স্বাধীনতা লাভ করে।

১৯৭১- ভোলা, মাদারীপুর ও নড়াইল জেলা পাক হানাদার মুক্ত হয়।

১৯৭১- সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন নিখোঁজ হন।

১৯৮৮- আর্মেনিয়ায় এক ভয়াবহ ভূমিকম্পে ৪৫ হাজারেরও বেশি মানুষ মারা যায়, ৫ লাখ লোক গৃহহীন হয়।

১৯৮৯- চেকোশ্লাকিভিয়ায় ৪১ বছর পর অকমিউনিস্ট সরকার ক্ষমতায় আসে।

২০০১- সুইডেন ও নরওয়ের রাজধানীতে আলাদা আলাদাভাবে ২০০১ সালের নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

২০০৭- ক্রিস্টিনা ফর্নান্দেজ আর্জেন্টিনার প্রথম নির্বাচিত মহিলা প্রেসিডেন্ট হন।১৯৮২ - ১১৯ টি দেশের সমুদ্র আইন সংক্রান্ত জাতিসংষ কনভেনশনে স্বাক্ষরিত হয়।
আজকের এই দিনে যাদের

জন্মদিন:
১৮০৪- কার্ল গুস্তাফ ইয়াকপ ইয়াকবি, তিনি ছিলেন বিখ্যাত জার্মান গণিতবিদ।

১৮১৫- অ্যাডা লাভলেস, তিনি ছিলেন কম্পিউটার প্রোগ্রামিং ধারণার একজন প্রবর্তক।

১৮২১ - নিকোলাই নেক্রাসভ, তিনি ছিলেন রাশিয়ান কবি ও সমালোচক।

১৮৩০- মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত কবি মিসেস এমিলি ডিকেনসন।

১৮৭০- স্যার যদুনাথ সরকার, তিনি ছিলেন স্বনামধন্য বাঙালি ইতিহাসবিদ।

১৮৭৮- খিলাফত আন্দোলনের অন্যতম সংগঠক মাওলানা মহম্মদ আলী।

১৮৮৮- প্রফুল্ল চাকী, তিনি ছিলেন ভারত উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা।

১৮৯১- নেলি শ্যাস, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান সুইডিশ কবি ও নাট্যকার।

১৯২৫- সংগীত পরিচালক সমর দাস।

১৯২৯- সমর দাস, তিনি ছিলেন একজন বিখ্যাত বাংলাদেশী সুরকার ও সঙ্গীত পরিচালক।

১৯৩৪- হাওয়ার্ড মার্টিন টেমিন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান জেনেটিসিস্ট ও অধ্যাপক।

১৯৪১- কয়ু সাকামটো, জাপানি শিল্পী, গীতিকার ও অভিনেতা।

১৯৪৮- পিএলএফ-এর (ফিলিস্তিন লিবারেশন ফ্রন্ট) প্রতিষ্ঠাতা মোহাম্দ জাইদান (আবু আব্বাস)।

১৯৬০- কেনেথ ব্রানাঘ, তিনি উত্তর আইরিশ বংশোদ্ভূত ইংরেজ অভিনেতা পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।

১৯৭৫- জসিপ স্ককো, তিনি অস্ট্রেলিয়ান ফুটবল।

১৯৮৫- চার্লি অ্যাডাম, তিনি স্কটিশ ফুটবল।

১৯৮৮- নেভেন সুবটিক, তিনি সার্বিয়ার ফুটবল।

মৃত্যুবার্ষিকী:
১১৯৮- ইবনে রুশদ, তিনি ছিলেন আরব-আন্দালুসীয় দার্শনিক ছিলেন।

১৮৯৬- আলফ্রেড বের্নহার্ড নোবেল, তিনি ছিলেন নোবেল পুরস্কার প্রতিষ্ঠিত সুইডিশ রসায়নবিদ, প্রযুক্তিবিদ ও ডিনামাইট আবিষ্কার করেন।

১৯২৬- নিকোলা পাসিক, তিনি ছিলেন সার্বীয় রাজনীতিবিদ ও ৪৬ তম প্রধানমন্ত্রী।

১৯৩৬- লুইগি পিরান্ডেলো, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইতালিয়ান লেখক ও নাট্যকার।

১৯৫৩- আবদুল্লাহ ইউসুফ আলী, তিনি ছিলেন ভারতীয় বংশোদ্ভূত ইংরেজ পণ্ডিত ও অনুবাদক। আল কুরআনের ইংরেজী অনুবাদক হিসেবে সমগ্র বিশ্বে খ্যাতি লাভকারী একজন মুসলিম ব্যাক্তিত্ব ছিলেন।

১৯৬৮- চীনের বিখ্যাত নাট্যকার থিয়ান হান মারা যান।

১৯৭১- বীরশ্রেষ্ঠ মোঃ রুহুল আমিন শহীদ হন।

১৯৮২- ইরানের বিশিষ্ট লেখক ও অনুবাদক ডক্টর আলী আসগর সুরূশ ৭৪ বছর বয়সে মারা যান।

১৯৯৫- স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রথম কণ্ঠদাতা আবুল কাসেম সন্দ্বীপের মৃত্যু।

১৯৯৮- চীনের বিখ্যাত পারমাণবিক পদার্থবিদ ওয়াং কানছাং পেইচিংয়ে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।

১৯৯৯- রিক ডানকো, তিনি ছিলেন কানাডীয় গায়ক, গীতিকার, খাদ প্লেয়ার ও প্রযোজক।

২০০৪- গ্যারি ওয়েব্ব, তিনি ছিলেন আমেরিকান সাংবাদিক ও লেখক।

২০১০- জন বেনেট ফেন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ ও অধ্যাপক।

২০১২- ইয়াজউদ্দিন আহম্মেদ, তিনি ছিলেন বাংলাদেশের ১৩ তম রাষ্ট্রপতি।

দিবস:
বিশ্ব মানবাধিকার দিবস।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অদম্য আসাদুল

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা শিবনগর ইউপির দাদপুর গ্রামের পা-বিহীন আসাদুলের সংসার...

প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ ফেনী-২ এর প্রার্থীর

ফেনী দুই আসনে ১১ দলীয় জোটের ঈগল প্রতীকের প্রার্থী ও আমার বাংলাদেশ পার্টি (এবি...

নোয়াখালীতে বিএনপির নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ

নোয়াখালী-৩ আসনের বেগমগঞ্জ উপজেলায় বিএনপির একটি নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘ...

ভোট গণনার সময় কারচুপি প্রতিরোধ করবেন: তারেক রহমান

ভোট গণনায় দেরি হতে পারে-এমন কথার সমালোচনা করে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান ব...

এবারের নির্বাচন ভাত ও ভোটের অধিকারের নির্বাচন -মামুনুল হক

এবারের দুইহাজার ছাব্বিশের নির্বাচন হবে বাংলাদেশের গণ মানুষের কাছে ভাতের অধিকা...

মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকে...

ভালুকায় বিএনপি প্রার্থীর পক্ষে টাকা বিতরণ, ছয়জনের কারাদণ্ড

ময়মনসিংহ-১১ ভালুকা আসনে বিএনপির প্রার্থীর পক্ষে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অ...

মুন্সীগঞ্জে মার্কেট দখলে বাধা দেওয়ায় নিহত ১, আহত ৮

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় নির্মাণাধীন একটি মার্কেট দখলের চেষ্টায় বাধা দিতে...

ঢাকা-১৯ আসনে আমেজহীন ত্রয়োদশ জাতীয় নির্বাচন প্রচারণা

আর মাত্র ৯দিন পরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। কিন্তু এখনো সব প্রার্থীর সঙ্গ...

এবারের নির্বাচন ভাত ও ভোটের অধিকারের নির্বাচন -মামুনুল হক

এবারের দুইহাজার ছাব্বিশের নির্বাচন হবে বাংলাদেশের গণ মানুষের কাছে ভাতের অধিকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা