লাইফস্টাইল

করোনার নতুন উপসর্গ চোখ ব্যথা ও জ্বালা!  

লাইফস্টাইল ডেস্ক : মহামারি করোনা শুরুর পর থেকে বিশ্ববাসীকে রেখেছে আতঙ্কে। এই রোগের প্রকৃতি বুঝে উঠতে পারেনি এখনো গবেষকরা।ক’দিন পরপরই খবর মিলছে নতুন নতুন উপসর্গের। জ্বর-কাশি-শরীর ব্যথা, খাবারের স্বাদ-গন্ধ না পাওয়ার সেই তালিকায় যোগ হয়েছে চোখ ফুলে যাওয়া, ব্যথা বা জ্বালা হওয়ার মতো উপসর্গ।

সম্প্রতি জার্নাল বিএমজেতে প্রকাশিত এক গবেষণায় দেখা গিয়েছে চোখে জ্বালা ও ব্যথা করোনা ভাইরাস আক্রান্তদের অন্যতম উপসর্গ। গবেষণা করার সময় দেখা যায়, করোনা আক্রান্ত ব্যক্তিদের প্রায় পাঁচ শতাংশের মধ্যে অন্যান্য উপসর্গের চেয়ে চোখে ব্যথা ও জ্বালার অনুভূতি বেশি প্রকট।

এছাড়াও, প্রায় ৮৩ শতাংশের মধ্যে ৮১ শতাংশের কোভিড-১৯ এর অন্যান্য উপসর্গ প্রকাশ্যে আসার আগেই চোখে ব্যথা, জ্বালা অস্বস্তি দেখা গিয়েছে। যাদের দিন কয়েক পরেই করোনা আক্রান্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে অনেকেরই করোনা আক্রান্তদের চোখে জ্বালাপোড়া ছিল প্রায় দু’সপ্তাহ।

চোখ, নাক ও মুখের সাহায্যেই আমাদের শরীরে করোনা ভাইরাস প্রবেশ করে, তাই বাইরে বের হলে চশমা ব্যবহার করতে পারেন। চোখে হাত দেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখুন। চোখের ব্যথা ও জ্বালা করলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা