লাইফস্টাইল

কিভাবে সমুচা তৈরি করবেন?

লাইফ স্টাইল ডেস্ক :

জেনে নিন সমুচা তৈরির কৌশল
মহামারি করোনাকালে ঘরের খাবারেই তৃপ্তি খুঁজছি আমরা সবাই। তবে বাইরের তৈরী মুখোরচক খাবার দেখে অনেকেই লোভ সামলাতে পারেন না। ঘরেই মাঝে-মধ্যে ফ্রেশ সব উপকরণ দিয়ে তৈরি করুন মুখোরচক খাবারগুলো। তবেই এগুলো হবে স্বাস্থ্যকর, আপনাদের জন্য

সমুচার রেসিপি:
উপকরণ *****
ময়দা ৩ কাপ, তেল আধা কাপ, লবণ পরিমাণমত, বেকিং পাউডার কোয়াটার চামচ, পানি পরিমাণমত, মাংস ৫০০ গ্রাম কিমা, আদা রসুন বাটা ২ টেবিল চামচ, পেঁয়াজ ২ কাপ, তেল কোয়াটার কাপ, লবণ পরিমাণমতো ও কাঁচামরিচ কুঁচি ২ টেবিল চামচ। ভাজার জন্য তেল।

যেভাবে তৈরি করবেন*****
পেঁয়াজ কিউব করে কেটে নিন। মাংস সেদ্ধ ব্লেন্ড করে নিন। চুলায় পাত্র দিয়ে পেঁয়াজ কুচি আদা-রসুন বাটা, কাঁচা মরিচ কুচি, লবণ ও মাংসের কিমা দিয়ে রান্না করুন। ভাজা ভাজা হয়ে এলে নামিয়ে ঠাণ্ডা করে নিন।এবার ময়দা, বেকিং পাউডার তেল, লবণ পানি দিয়ে খামির তৈরি করুন। ভেজা কাপড় দিয়ে খামির ঢেকে রাখুন।খামির চার ভাগ করে চারটি ছোট রুটি বেলুন। রুটির ওপর তেল মেখে শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে একটির ওপর একটি চেপে লাগিয়ে বড় করে বেলে নিন।

এবার সেঁকে সেঁকে রুটি আলগা করে সমুচার জন্য কেটে নিন। মাংসের পুর ভরে সমুচা বানিয়ে ডুবো তেলে ভেজে নিন। তৈরী হয়ে গেল মুখরোচক সমচা।ঘরে তৈরী সমচা সস বা চাটনির সঙ্গে পরিবেশন করুন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি পৌঁছেছেন ৬৫৫৯২ জন বাংলাদেশি হজযাত্রী, ১৮ মৃত্যু

পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৬৯টি হজ ফ্লাইটে...

অস্ট্রেলিয়ায় স্ত্রী-দুই সন্তানকে হত্যা করে পুলিশকে ফোন বাংলাদেশির

অস্ট্রেলিয়ার সিডনি শহরে স্ত্রী ও দুই সন্তানকে হত্য...

আন্তর্জাতিক তায়কোয়ানডো রেফারি প্রশিক্ষণে বাংলাদেশের ৩ কুক্কিয়ন

আন্তর্জাতিক রেফারি প্রশিক্ষণে বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন এই প্রথম তিনজন তায়...

নতুন ডিজাইনের ৫ টাকার নোট বাজারে

দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যকে তুলে ধ...

বিভিন্ন দেশে আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামানুসারে বাংলাদেশে একটি মহিষের...

শিগগিরই দেশে ফিরব: শেখ হাসিনা

বাংলাদেশে ২০০১ থেকে ২০০৬ সালের বিএনপি শাসনামলের দি...

ময়নাতদন্ত শেষে হস্তান্তর, তদন্তে একাধিক সংস্থা

মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকায় একটি ভাড়া বাসা থেক...

ভূমিসেবা নিতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে তিন দিনব্যাপী ‘...

*জুয়ার আগুনে পুড়ছে জীবন, কার্যকর উদ্যোগ শূন্য*

বাংলাদেশে জুয়া এখন স্মার্টফোনের পর্দায় ছড়িয়ে পড়েছে। এর নানা ধরনের নাম থাকলেও...

হাম ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা