ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান 

আন্তর্জাতিক ডেস্ক: বছরের প্রথম দিনে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। ফলে দেশটিতে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। তবে ভূমিকম্পে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতি সংক্রান্ত তথ্য এখনো পাওয়া যায়নি।

আরও পড়ুন: ভারতে কারখানায় আগুন, নিহত ৬

জাপানের মেটিওরোলজিক্যাল এজেন্সির উদ্ধৃতি দিয়ে স্কাই নিউজ বলছে, সোমবার (১ জানুয়ারি) দেশটির পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এ ভূমিকম্পের ফলে উত্তর-পশ্চিম উপকূলে সুনামি সতর্কতা জারি করেছে আবহাওয়া সংস্থা।

জাপানের পাবলিক ব্রডকাস্টার এনএইচকে এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: মেক্সিকোতে বন্দুক হামলা, নিহত ৬

ইতিমধ্যে আবহাওয়া সংস্থা ইশিকাওয়া, নিগাতা, টোয়ামা, ইয়াগাতা প্রভৃতি এলাকা দ্রুত খালি করতে বলেছে। বাসিন্দাদের সমুদ্রের কাছ থেকে সরে গিয়ে উঁচু বহুতলে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ।

আবহাওয়া সংস্থা বলছে, ভূমিকম্পের ফলে সমুদ্র ফুঁসে উঠতে পারে। ঢেউয়ের উচ্চতা হতে পারে ৫ মিটার পর্যন্ত। ইশিকাওয়া জেলার ওয়াজিমা শহরের উপকূলীয় অঞ্চলে ইতিমধ্যে ৩ ফুট উঁচু জলচ্ছ্বাস পরিলক্ষিত হয়েছে।

আরও পড়ুন: বেলগোরোদে ইউক্রেনের হামলা

পূর্বাভাসে বলা হয়েছে, সুনামির সময় এসব এলাকায় সমুদ্রের ঢেউ ৫ মিটারের (১৬ ফিটের কিছু বেশি) অধিক উচ্চতায় উঠতে পারে। এ ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে জাপানের রাজধানী টোকিয়োতেও। এর উৎসস্থল ছিল মাটির ৫০ কিলোমিটার গভীরে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা