ছবি- সংগৃহিত
আন্তর্জাতিক

তুরস্কে শান্তি আলোচনা নিয়ে হতাশ রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার শর্ত নিয়ে আলোচনায় তেমন কোনো অগ্রগতি হয়নি। বুধবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেছেন।

মঙ্গলবার রাশিয়া জানিয়েছিল, তারা কিয়েভ ও চেরনিহিভে সামরিক কর্মকাণ্ড কমাতে চায়। বৈঠক শেষে ইউক্রেন জানিয়েছিল, তারা ‘নিরপেক্ষ’ রাষ্ট্র হওয়ার কথা বিবেচনা করবে।

আরও পড়ুন: প্রতিরক্ষা জোট ন্যাটোতে যোগ দেবে না ইউক্রেন

পেসকভ বলেন, ‘ইতিবাচক বিষয় হচ্ছে, ইউক্রেনের পক্ষ অন্ততপক্ষে তাদের প্রস্তাবগুলো প্রণয়ন ও কাগজে লেখার কাজ শুরু করা হয়েছে। এখনও পর্যন্ত আমরা তা অর্জন করতে পারিনি।’

তিনি বলেন, ‘অন্যান্য বিষয়ে আমরা এভাবে বলতে পারি না যে বর্তমান পরিস্থিতিতে কোনো সাফল্য, খুব আশাব্যঞ্জক কিছু এসেছে।’

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক
লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা