ইকুয়েডর
আন্তর্জাতিক

ইকুয়েডরে দাঙ্গায় নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক: ইকুয়েডরের একটি কারাগার থেকে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

দেশটির ন্যাশনাল ব্যুরো অব প্রিজন্স (এসএনএআই) কর্তৃপক্ষ স্থানীয় সময় শনিবার ( ২৩ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করে জানায়, ওই কারাগারে গত মাসে দাঙ্গায় ১১৯ জনের প্রাণহানির ঘটনা ঘটে।

রয়টার্সর এক প্রতিবেদনে বলা হয়।

ওই দাঙ্গায় আহত হন আরও অনেক বন্দি। একই কারাগার থেকে এখন ৭ জনের লাশ উদ্ধার করা হলো।

এসএনএআই কর্তৃপক্ষ টুইটারে বিষয়টি জানালেও বিস্তারিত কোনো বর্ণনা দেয়নি। জানা গেছে, দেশটির উপকূলীয় শহর গুয়াইয়াকিলের লিতোরাল পেনিতেনশিয়ারি থেকে মরদেহগুলো উদ্ধার হয়, যেটি ইকুয়েডরের সবচেয়ে বেশি সহিংস কারাগারে পরিণত হয়েছে।

এদিকে, সম্প্রতি কারাগার থেকে আরও চার কারাবন্দির লাশ উদ্ধার হয়। প্রাথমিকভাবে ধারণা করা হয়, আত্মহত্যা করে ওই কয়েদিরা। কিন্তু সঠিক কারণ এখনও জানা যায়নি। সেই ঘটনারও তদন্ত চলছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা