আন্তর্জাতিক
সীমান্তে উত্তেজনা

এবার চাল নিয়ে মুখোমুখি ভারত-পাকিস্তান,

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ এশিয়ার চির প্রতিদ্বন্দ্বি দুই দেশ ভারত ও পাকিস্তান। তাদের মধ্যকার বিরোধ নতুন কোনো ঘটনা নয়। স্বাধীনতার পর অন্তত তিনবার বড় ধরনের সম্মুখ যুদ্ধে জড়িয়েছে। নিয়মিত বিরতিতে উত্তেজনা সৃষ্টিসহ সীমান্তে হররোজ গুলি বিনিময়ের খবর পাওয়া যায়।

এবার নতুন এক বিরোধে জড়িয়েছে এই দুই চিরশত্রু। স্বাদে ও গন্ধে অতুলনীয় বাসমতি চাল নিয়ে বিবাদে জড়িয়েছে তারা। সম্প্রতি বাসমতি চালের ট্রেডমার্কের জন্য ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) আবেদন করে ভারত। আর তাতেই খেপেছে পাকিস্তানিরা। খবর আল-জাজিরার।

ওই আবেদনে ভারতকে চালটির প্রটেক্টেড জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন (পিজিআই) দিতে ইইউ’র প্রতি আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে এর বিরুদ্ধে জোরালো আপত্তি জানিয়েছে পাকিস্তান।

দেশটি বলছে, শুধু ভারতে নয়, এই একই চাল পাকিস্তানেও উৎপাদিত হয়। ফলে এটিকে শুধু ভারতীয় পণ্য হিসেবে স্বীকৃতি দেয়া উচিত হবে না।

ভারত ইইউর কাছ থেকে বাসমতি চালের ‘প্রোটেকটেড জিও গ্রাফিক্যাল ইন্ডিকেশন’ (পিজিআই) পেয়ে গেলে পাকিস্তানিদের চাল রফতানি মারাত্মক ক্ষতির মুখে পড়বে।
পাকিস্তানি ব্যবসায়ীরা বলছেন, এই চালকে শুধু ভারতীয় পণ্য হিসেবে ঘোষণা করা হলে তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। এজন্য পাল্টা ব্যবস্থা নিতে নিজ দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

লাহোরের আল বারকাত রাইস মিলসের অন্যতম মালিক গুলাম মুর্তাজা বলেন, ভারতের ওই আবেদন তাদের ওপর পারমাণবিক বোমা ফেলার সামিল। ভারত এসব গোলমাল করছে যাতে তারা যেকোনোভাবে আমাদের টার্গেট মার্কেটের দখল নিতে পারে। আমাদের পুরো চাল শিল্পে এর নেতিবাচক প্রভাব পড়েছে।

অবশ্য ভারতীয় কর্মকর্তারা বলছেন, ভারতের এই আবেদনে পাকিস্তানের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। পাকিস্তান চাইলে ভারতের মতো তারাও এই পণ্যটিকে নিজেদের দাবি করে আবেদন করতে পারে।

ইউরোপীয় কীটনাশক মানদণ্ডে ভারত জটিলতার মুখে পড়ার সুযোগে গত তিন বছরে ইইউতে পাকিস্তানের বাসমতি চাল রফতানি অনেকটাই বেড়েছে। ইউরোপীয়দের চাহিদার প্রায় দুই-তৃতীয়াংশ বাসমতিই পাকিস্তান থেকে যাচ্ছে।
ভারতের দাবি, তারা বাসমতি চালের একমাত্র উৎপাদক হওয়ার স্বীকৃতির জন্য আবেদন জানায়নি। যদিও ইইউ থেকে পিজিআই পাওয়ার অর্থ মূলত সেটিই।

ভারতীয় চাল রফতানিকারক সংঘের সাবেক সভাপতি বিজয় সেটিয়া বলেন, ভারত-পাকিস্তান প্রায় ৪০ বছর ধরে বিভিন্ন বাজারে সুষম উপায়ে চাল রফতানি ও প্রতিযোগিতা করছে। আমার মনে হয় না পিজিআই সেটি বদলে দেবে।

ইউরোপীয় ইউনিয়নের নীতি অনুসারে, ভারতের আবেদনে তিন মাস সময় বাড়ানোর পর আগামী সেপ্টেম্বরের মধ্যে যেকোনো একটি সমঝোতায় পৌঁছাতে হবে দুই দেশকে। সেক্ষেত্রে ভারত-পাকিস্তান একটি যৌথ আবেদন দাখিল করতে পারে এবং বাসমতিকে দুই অঞ্চলের অভিন্ন পণ্য ঘোষণা করা হতে পারে।

যদিও সমঝোতা না হলে ইইউ যদি ভারতের পক্ষে রায় দেয়, তাহলে ইউরোপীয় আদালতে আপিল করতে পারবে পাকিস্তান। তবে দীর্ঘমেয়াদী সেই প্রক্রিয়ায় তাদের চাল রফতানি যথেষ্ট ক্ষতির মধ্যে পড়বে।

ইউরোপিয়ান ইউনিয়ন বাসমতি চালের সবচেয়ে বড় আমদানিকারক এবং পাকিস্তান ও ভারত এই দুটো দেশই এই জোটের দেশগুলোর কাছে প্রচুর পরিমাণে বাসমতি চাল রফতানি করে থাকে।

জাতিসংঘের হিসাবে, বিশ্বের সবচেয়ে বড় চাল রফতানিকারক দেশ ভারত। এ থেকে দেশটির বার্ষিক আয় ছয় দশমিক আট বিলিয়ন ডলার। এ তালিকায় পাকিস্তানের অবস্থান চতুর্থ। বছরে দুই দশমিক দুই বিলিয়ন ডলারের চাল রফতানি করে দেশটি। তবে বাসমতি চাল শুধু এই দুটি দেশই রফতানি করে।
দুই দেশেই এই চালের বেশ কদর রয়েছে। বিরিয়ানি তৈরিতে বা বিয়েসহ বিভিন্ন অনুষ্ঠানের রান্নায় এটি ব্যবহারের প্রচলন রয়েছে।

সান নিউজ/এমএইচ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

মিরপুর-১০ মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান

এমআরটি লাইন-৬-এর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভি...

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে সরকারের আহ্বান

ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ধরনের ভাষণ, বিবৃতি,...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

বলিউড অভিনেতা রাজপাল যাদবের কারাদণ্ড কমিয়ে ৩ মাস

চেক জালিয়াতির মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে দেওয়া দণ্ড বহাল রেখ...

হানিয়া আমিরের পোশাক নিয়ে বিতর্ক, উরফি জাভেদের সাথে তুলনা 

পাকিস্তানের লাহোরের ডলমেন মলে বিশ্বখ্যাত বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ‘ইভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা