আন্তর্জাতিক

ব্রিটিশ করোনা স্ট্রেন নিয়ে যা বলল বিশেষজ্ঞ

আন্তর্জাতিক ডেস্ক: তথাকথিত ব্রিটিশ করোনাভাইরাস স্ট্রেন অনিবার্যভাবে বসন্তের মাঝামাঝি সময়ে রাশিয়ায় প্রবেশ করবে। মেডিসিন মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসক এবং সংক্রামক রোগ ও ভ্যাকসিন বিশেষজ্ঞ ইয়েভজেনি টিমকভ বার্তা সংস্থা তাসকে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) এ কথা জানান।

টিমকভ বার্তা সংস্থাকে বলেন, 'ব্রিটিশদের স্ট্রেনটি খুব শিগগির রাশিয়ায় পৌঁছবে। সম্ভবত বসন্তের মাঝামাঝি সময়ে তা হবে। সুতরাং, আমরা যদি এখনই করোনভাইরাস বিধিনিষেধকে শিথিল করি তবে আরও একটি প্রাদুর্ভাব হবে যা অনাকাঙ্ক্ষিত।'

তিনি বলেন, 'জনস্বাস্থ্য ব্যবস্থার অতিরিক্ত বোঝা এড়াতে আমাদের এটির জন্য প্রস্তুত থাকতে হবে।' তিনি আরো বলেন, 'অন্যান্য স্ট্রেইনের তুলনায় ব্রিটিশ রূপটি আরো সংক্রামক।'

এই পর্যন্ত রাশিয়ায় ৪,০১২,৭১০টি করোনভাইরাস সংক্রমণ নিশ্চিত হয়েছে। ৩,৫১,,৪৬১ রোগী সেরে উঠেছেন। রাশিয়ার সর্বশেষ তথ্যে দেশব্যাপী ৭৮,১৩৪ জনের মৃত্যুর ইঙ্গিত দেয়া হয়েছে। এর আগে, সরকার জনসাধারণকে করোনভাইরাস পরিস্থিতি সম্পর্কে আপডেট রাখার জন্য একটি ইন্টারনেট হটলাইন স্থাপন করে।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

শিশু নির্যাতনের অভিযোগে মোংলা বন্দর কর্মচারী বরখাস্ত

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে প্রত...

রামলীলা ময়দানের সমাবেশে বর্ণিল মিছিল, আদিবাসীদের সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রদর্শন

গতকাল রোববার কনট প্লেস ও মিন্টো রোডের সংযোগস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা