আন্তর্জাতিক

মক্কা প্রদেশের জেদ্দায় ফরাসি দূতাবাসে হামলা

আর্ন্তজাতিক ডেস্ক : সৌদি আরবের ফরাসি দূতাবাসে ছুরি হামলার ঘটনায় দূতাবাসে একজন নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ফরাসি দূতাবাস এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে।

ফ্রান্স টুয়েন্টিফোর এর খবরে জানানো হয়েছে, হামলাকারীকে তাৎক্ষনিকভাবে গ্রেপ্তার করা হয়েছে। হামলার পর আহত নিরাপত্তারক্ষীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে বর্তমানে তিনি ঝুঁকির বাইরে রয়েছেন। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ফরাসি দূতাবাস। ঘটনাটি ঘটেছে মক্কা প্রদেশের জেদ্দাহ শহরে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাকারী একজন সৌদি নাগরিক। তবে আহত নিরাপত্তারক্ষীর পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। হামলার উদ্দেশ্য সর্ম্পকে সৌদি কর্তৃপক্ষ কিংবা ফরাসি দূতাবাস কোনো কারণ উল্লেখ করেনি এখনো।

এদিকে, ফ্রান্সের একটি চার্চে সন্দেহভাজন ইসলামপন্থীর ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে তিন জন নিহত হয়েছেন। ওই হামলার পরপরই সৌদি আরবের এই হামলার ঘটনা ঘটে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা