স্বাস্থ্য

ময়মনসিংহে ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ : গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। করোনায় একজন ও উপসর্গ নিয়ে ৩ জন মারা গেছেন।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বর্তমানে মেডিকেলের আইসিইউতে ছয়জনসহ হাসপাতালের করোনা ইউনিটে ১০৫ জন রোগী চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ৮ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ জন।

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে ৩৮৩টি নমুনা পরীক্ষা করে ৪৩ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।

মৃতরা হলেন-ময়মনসিংহ সদরের নুর আহমেদ খান (৭০), জামালপুর সদরের আব্দুল রহমান (৫০), কামাল শেখ (৫০)। আর করোনায় মৃত ব্যক্তি হলেন-ময়মনসিংহ সদরের অজিত কুমার (৭৭)।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা