স্বাস্থ্য

চট্টগ্রামে লাখ ছাড়াল করোনা শনাক্ত

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়ে গেছে। গেলায় গত ২৪ ঘণ্টায় ১২০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চট্টগ্রামে মোট ১ লাখ ৪৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনা আরও ৫ জন মারা গেছেন।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় রোববার (৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় দুইজন মাার যান। শনাক্ত হন ১৫৯ জন।

জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামের ৯টি ও কক্সবাজারের ১টি ল্যাবে ১ হাজার ১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্য্যে ১২০ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরেরই ৬২ জন। বাকিরা বিভিন্ন উপজেলার। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১১ দশমিক ৮২ শতাংশ।

উপজেলাগুলোর মধ্যে বাঁশখালী ১৫, রাউজানে ৩, পটিয়ায় ১, বোয়ালখালীতে ১, আনোয়ারা ১, হাটহাজারীতে ৫, চন্দনাইশে ৭, সীতাকুণ্ডে ২ ও মিরসরাইয়ে ১৩ জন করোনা আক্রান্ত হয়েছেন।

চট্টগ্রামে এ পর্যন্ত ১ লাখ ৪৫ জন আক্রান্ত হয়েছেন। মোট শনাক্তের মধ্যে ৭২ হাজার ৬৫২ জন নগরীর। বাকি ২৭ হাজার ৩৯৩ জন বিভিন্ন উপজেলার।

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের সবাই বিভিন্ন উপজেলার বাসিন্দা। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ২৪৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬৯৫ জন চট্টগ্রাম নগরীর। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৫৫১ জন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন, আদালতের রায় ১১ বছর পর

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ১৩ বছর বয়সী নিজের মেয়েক...

লোকালয়ে বাঘের পায়ের ছাপ, আতংকে এলাকায় মাইকিং

শরণখোলার লোকালয়ে সোমবার সকালে বাঘের পায়ের ছাপ দেখে...

খাগড়াছড়িতে অস্ত্র, মটরসাইকেল, টাকাসহ ৪ ডাকাত গ্রেপ্তার

খাগড়াছড়ির মাটিরাঙায় দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে আটক...

তিনশ' বছরের ঐতিহ্য বহন করছে পাঁচগাও ‘লাল দুর্গা’

সনাতনী ধর্মাবলম্বীদের আনন্দ, উল্লাস আর ভক্তির বর্ণ...

জাল টাকা তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার, উদ্ধার ২ লাখ টাকা

মুন্সীগঞ্জের শ্রীনগরে জাল টাকা তৈরির সময় শ্রাবন হো...

‘স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর কাছে অব্যাহতি চেয়েছি’

অস্ত্র হাতে ‘মাদকবিরোধী অভিযান’ চালানোর ভিডিও প্রকাশের পর সৃষ্ট ব...

বাল্যবিবাহ বন্ধ ও কন্যাশিশুর সমান অধিকার দাবি

বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং কন্যাশিশুদের শিক্ষা, স্বাস্থ্য...

সাটুরিয়ায় কৃষিজমির উর্বর মাটি কাটায় দুইজনকে জরিমানা

মানিকগঞ্জের সাটুরিয়ায় অবৈধভাবে কৃষিজমির উর্বর উপরি...

আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ৩

আশুলিয়ায় আউকপাড়া এলাকার একটি অটোরিকশার গ্যারেজে অভ...

১ এপ্রিল জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

কর্মসংস্থান সংক্রান্ত একটি নতুন চুক্তি স্বাক্ষর ক&...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা