সংগৃহীত ছবি
পরিবেশ

ভয়ঙ্কর অবস্থায় রাজধানীর বায়ুদূষণ

মাহিদুল হোসেন সানি: বাংলাদেশের রাজধানী ঢাকার বায়ু দূষণের মাত্রা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশ্বের বায়ু দূষণের তালিকায় টানা ৩য় দিনের মতো শীর্ষে অবস্থান করছে ঢাকা। এই দূষণ শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের স্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি তৈরি করেছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে ৮.৫৯ মি. সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা যায়।

আরও পড়ুন: প্রবাসী ভোটারের সেবায় মনোযোগী হওয়ার পরামর্শ

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, তালিকার শীর্ষে রাজধানী ঢাকার দুষণ স্কোর ১৮৪, অর্থাৎ এই শহরের বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

২য় অবস্থানে রয়েছে নেপালের কাঠমান্ডুর দুষণ স্কোর ১৭৮, অর্থাৎ এই শহরের বাতাসও একই পর্যায়ে রয়েছে।

৩য় অবস্থানে রয়েছে উগান্ডার কাম্পালার দুষণ স্কোর ১৭৮, অর্থাৎ এই শহরের বাতাসও একই পর্যায়ে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর (০-৫০) এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়, (৫১-১০০) হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় (১০১-১৫০) স্কোর। (১৫১-২০০) পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর (২০১-৩০০) হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়াও ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা