বিনোদন

বিকিনিতে ঝড় তুললেন দিশা

বিনোদন ডেস্ক : দিশা পাটানি। বলিউডের একজন দর্শকপ্রিয় অভিনেত্রী তিনি। বর্তমানে প্রেমিক টাইগার শ্রফের সঙ্গে ছুটি কাটাতে মালদ্বীপে গেছেন এই অভিনেত্রী। মালদ্বীপে ছুটি কাটানোর নানান ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এবং ইনস্টাগ্রাম পোস্টে দিয়েছেন দিশা।

একইভাবে টাইগার শ্রফের পোস্টেও উঠে এসেছে মালদ্বীপের নানান মুহূর্ত। কখনো স্যুইমসুট পরে দিশাকে সেলফি তুলতে দেখা গিয়েছে, কখনো আবার সৈকতে বিকিনিতে ধরা দিয়েছেন অভিনেত্রী। সেখানকার সমুদ্র সৈকতে তোলা ছবিতে রীতিমতো ঝড় তুলেছেন তিনি।

ছবির নিচে এই অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তার ভক্ত ও অনুসারীরা। এমনকি দিশার কথিত প্রেমিক অভিনেতা টাইগার শ্রফের বোন কৃষ্ণা শ্রফও ছবি দেখে তার মুগ্ধতা প্রকাশ করেছেন।

এর আগে বুধবার (১১ নভেম্বর) মুম্বাই বিমানবন্দরে দিশাকে দেখা যায়। একই সময় টাইগার শ্রফও বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি হন। পরবর্তী সময়ে তাদের ফ্যানপেজের মাধ্যমে জানা যায় দীপাবলির ছুটি কাটাতে মালদ্বীপের উদ্দেশে রওনা হয়েছেন তারা।

টাইগার ও দিশার প্রেমের গুঞ্জন অনেকদিন থেকে উড়লেও বিষয়টি এখনো স্বীকার করেননি এই জুটি। নিজেদের ভালো বন্ধু হিসেবেই পরিচয় দেন।

টাইগার শ্রফের সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘বাঘি-থ্রি’। ‘হিরোপান্তি টু’ সিনেমায় অভিনয় করবেন তিনি। এছাড়া সম্প্রতি ‘গণপথ’ সিনেমায় অভিনয়ের ঘোষণা দিয়েছেন এই অভিনেতা। অন্যদিকে, ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমার শুটিং শেষ করেছেন দিশা। একতা কাপুরের ‘কেটিনা’ সিনেমায় দেখা যাবে তাকে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা