বিনোদন

খালি পেটে হাজির শ্রীলেখা

বিনোদন ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় ফের সাহসী শ্রীলেখা মিত্র। জিমে গিয়ে এক্সারসাইজ ভেস্ট কিছুটা তুলে উন্মুক্ত পেটে হাত দিয়ে ছবি পোস্ট করলেন অভিনেত্রী। ক্যাপশনে লিখলেন, ও বলছে যেতে পারি কিন্তু কেন যাব। কার উপস্থিতি ভাবাচ্ছে অভিনেত্রীকে? সেই জট খুলেছেন শ্রীলেখা নিজেই। ক্যাপশনের পাশেই পরিষ্কার করে লিখেছেন, ও মানে ভুঁড়ি, সব বুঝিয়ে দিতে পারব না।

জিমে ঘাম ঝরিয়েও মেদ ঝরছে না অভিনেত্রীর! তাই কি তিনি চিন্তিত? নাকি অনুরাগীদের সঙ্গে খুনসুটির মেজাজে রয়েছেন টলিউডের অন্যতম পরিণত অভিনেত্রীদের মধ্যে অন্যতম শ্রীলেখা?

সে কথার উত্তর যদিও মেলেনি। তবে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে অভিনেত্রীর পোস্টে বাড়ছে লাইক। মজা করে অভিনেতা মৈনাক বন্দ্যোপাধ্যায় লিখেই ফেললেন, থাক যেতে হবে না। পাশাপাশি অনুরাগীরাও কমেন্ট করে নিজেদের একই অবস্থার কথা জানাচ্ছেন অভিনেত্রীকে। কেউ লিখছেন মজা করে, আবার কারো কথায় মেদ না কমার আফসোসের সুর।

নিজের মতো করে ভাল থাকতে ভালবাসেন শ্রীলেখা। মানুষের থেকে দূরত্ব তৈরি করেছেন। কাজের বাইরে বেশির ভাগ সময় কাটে আদরের পোষ্যদের সঙ্গে। পার্টিও করেন না অভিনেত্রী। নভেম্বর মাস জুড়ে তিনি ব্যস্ত থাকবেন ওয়েব সিরিজের শুটিংয়ে। আসছেন পরিচালনাতেও।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা