বিনোদন

৪৫ বছরে মা হলেন শিল্পা শেঠি

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি। যার বয়স বাড়ছে শুধুমাত্র ক্যালেন্ডারেই। সম্প্রতি তিনি দ্বিতীয় সন্তানের মা হলেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে মেয়ে সামিশার জন্মের কথা নিজেই জানান শিল্পা শেঠি। সারোগেসির মাধ্যমে সামিশার জন্ম।

‘নো ফিল্টার উইথ নেহা’ শিরোনামের একটি শোতে এসে দ্বিতীয়বার মাতৃত্ব নিয়ে খোলামেলা কথা বলেন শিল্পা। ৪৫ বছরে এসে মা হওয়া খুবই সাহসী একটা পদক্ষেপ বলে মনে করেন অভিনেত্রী।

শিল্পা শেঠির কথায়, আমার মনে হয়ে ইয়োগা আমার জীবনে গত ১০ বছরে অনেক কিছুরই পরিবর্তন এনেছে। প্রথমবার আমি যখন মা হয়েছিলাম, তখন অনেকটাই ভয় পেয়েছিলাম। তবে দ্বিতীয়বার আমার কাছে বিষয়টা অনেকটাই সহজ হয়ে গেছে। আমার সাহস আছে বলতে পারো। এখন আমি ৪৫, আর আমার মেয়ের বয়স যখন ৫ বছর হবে, তখন আমি ৫০ এ পা দেব।

শিল্পার কথায়, লোকে আমাকে নিয়ে কী আলোচনা করছে, আমি সেটা পাত্তাও দিই না। কারণ, এটা একান্তই আমার বিষয়, তাদের নয়। আমি শুধু একজন ভালো মা হওয়ার চেষ্টা করি। আমার বাবা-মা আমাকে যেভাবে বড় করেছেন, সেটা আমার সন্তানরাও জানুক, এটাই চাই। পার্থক্য এটাই আমি ছোট্ট একটা বাড়িতে বড় হয়েছি, তবে ভালোবাসা কম ছিলো না।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

আগামী সপ্তাহ থেকে আইএমএফের সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে কাঙ্ক্ষিত ঋণ প্রস্তাবের সমস্ত খু...

জাতীয় দলে ফিরতে চান জাহানারা আলম

মানসিক স্বাস্থ্যজনিত জটিলতা ও ব্যক্তিগত নানা প্রতিকূলতার কারণে দীর্ঘ প্রায় দ...

নতুন পরীক্ষার মুখে চীন!

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট...

শারদীয় দুর্গোৎসব নিরাপত্তা ও স্বস্তিতে উদ্‌যাপনের ব্যবস্থা নিতে জামায়াত আমিরের আহ্বান

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে হিন্দু সম্প্রদায়...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা