ফাইল ছবি
শিক্ষা

এবার এইচএসসি পরীক্ষার্থী ১৪ লাখ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে আবেদন ও নির্ধারিত ফি জমা দিয়েছেন ১৪ লাখ ৭ হাজার ৬০ জন শিক্ষার্থী। গত বছর এ সংখ্যা ছিল ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ জন। সে হিসাবে গত বছরের তুলনায় এবার ৪১ হাজারের বেশি শিক্ষার্থী পরীক্ষায় বসতে যাচ্ছেন।

সোমবার (৬ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড থেকে এ তথ্য জানা গেছে।

গণমাধ্যমকে আন্তঃশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভাপতি এসএম আমিরুল ইসলাম বলেন, গত বছরের চেয়ে এবার বেশি সংখ্যক শিক্ষার্থী এইচএসসির ফরম পূরণ করেছেন। আগামী ডিসেম্বরের মাঝামাঝি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি শুরু করা হয়েছে বলেও জানান তিনি।

করোনায় কয়েক দফায় স্থগিতের পর গত ১২ আগস্ট থেকে ফরম পূরণ শুরু হয়ে ৪ সেপ্টেম্বর শেষ হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এবার ঢাকা বোর্ডে ফরম পূরণ করেছেন ৩ লাখ ৭ হাজার ৪৭৮ জন। বরিশাল বোর্ডে ৬৬ হাজার ৯৭৮, চট্টগ্রাম বোর্ডে ৯৬ হাজার ৮১২, কুমিল্লা বোর্ডে ১ লাখ ১৪ হাজার ৭১১, দিনাজপুর বোর্ডে ১ লাখ ১৩ হাজার ৩০৬, যশোর বোর্ডে ১ লাখ ২৮ হাজার ৪৫৬, ময়মনসিংহ বোর্ডে ৬৯ হাজার ৩০৭, রাজশাহী বোর্ডে ১ লাখ ৪৬ হাজার ৪৬৯ ও সিলেট বোর্ডে ফরম পূরণ করেছেন ৬৬ হাজার ১০১ জন।

এছাড়া মাদরাসা বোর্ডে ১ লাখ ১১ হাজার ১৩৭ ও কারিগরিতে ঢাকা বোর্ডে ফরম পূরণ করেছেন ১ লাখ ৮৬ হাজার ৩০৫ জন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা