সিলেটে স্কুলছাত্রীকে ধর্ষণ, ফের অভিযুক্ত ছাত্রলীগ কর্মী
অপরাধ

সিলেটে স্কুলছাত্রীকে ধর্ষণ, ফের অভিযুক্ত ছাত্রলীগ কর্মী

নিজস্ব প্রতিবেদক :

সিলেটে ছাত্রলীগ কর্মী দ্বারা আবার ধর্ষণ! এবার ধর্ষণের শিকার হলো ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী। সিলেট নগরীর দাঁড়িয়াপাড়ায় এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। অভিযুক্ত ছাত্রলীগ কর্মীর নাম রাকিব হোসেন নিজু। সে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার জাউয়া বাজার এলাকার আব্দুল কাইয়ুমের ছেলে।

ধর্ষণের ঘটনায় শুক্রবার (০২ অক্টোবর) রাতে ভিকটিমের মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। ভিক্টিমের বাড়ি সিলেট সদর উপজেলার ছালিয়ায়। সে নগরীর খাসদবিরের একটি স্কুলে পড়ালেখা করতো। শুক্রবার রাতে তাকে ওসমানী হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।

ওই ছাত্রীর সাথে ছাত্রলীগকর্মী রাকিবের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২৯ সেপ্টেম্বর তাকে বেড়াতে নিয়ে নগরীর দাঁড়িয়াপাড়ার এক বাসার ছাদে নিয়ে ধর্ষণ করে রাকিব হোসেন নিজু।

ধর্ষনের ঘটনায় মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) জ্যোর্তিময় সরকার। তিনি বলেন, ‘অভিযুক্ত রাকিব পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের তৎপরতা চলছে।’

সাননিউজ/আরএইচ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা