সংগৃহীত ছবি
সারাদেশ

সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি: যশোরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রমজান আলী (৩০) নামে ৩২ মামলার শীর্ষ সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা করেছে অপর সন্ত্রাসীরা।

আরও পড়ুন: ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ৭ জনের

শুক্রবার (৮ মার্চ) দিবাগত রাত ১০টার দিকে শহরের রেলগেট পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে রমজান শেখ যশোরের কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে হত্যা-অস্ত্র-বিস্ফোরকসহ ২৫টি মামলা রয়েছে। এর মধ্যে অস্ত্র মামলা ৭টি, বিস্ফোরক মামলা ৫টি, হত্যা মামলা একটি, ডাকাতির মামলা একটি, হত্যা চেষ্টা মামলা ৪টি এছাড়া মাদক সহ অন্যান্য ৭টি মামলা রয়েছে।

আরও পড়ুন: গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ১১

নিহত রমজানের পরিবারের সদস্যরা বলেছেন, রমজান আলী গতকাল রাত ১০টার দিকে নিজ বাড়ির সামনে হাঁটাচলা করছিলেন। এ সময় চোরমারা দিঘির পাড় এলাকার পিচ্চি রাজা নামে একজন তাকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগের চিকিৎসক ডা.খন্দকার রেজওয়ান জামান জানান, রাত ১০টার পর রমজানকে জরুরি বিভাগে মৃত অবস্থায় আনা হয়। রমজান আলীর বুকে ও পিঠে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন: ট্রাকের চাকায় পিষ্ট হলেন নারী

নিহতের স্ত্রী জানান, অনেক আগে থেকে পিচ্চি রাজার সাথে তার স্বামী রমজানের শত্রুতা ছিল। মুরগি খামার নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।

স্থানীয়রা বলেন, রেলগেট পশ্চিম পাড়ার রমজান আলী এলাকায় সন্ত্রাসী হিসেবে চিহ্নিত। হত্যা, মাদকসহ কয়েক ডজন মামলা রয়েছে তার নামে। ২০২২ সালের ১ আগস্ট র‍্যাবের হাতে সে আটক হয়। সে সময় র‍্যাবের পক্ষ থেকে তাকে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচয় দেওয়া হয়। কয়েক মাস আগে রমজান জামিনে ছাড়া পায়। ছাড়া পাওয়ার পর পুরনো পেশায় ফিরে যায়।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) জুয়েল ইমরান জানান, রমজান আলী নামে এক শীর্ষ সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ইতোমধ্যে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আসামি আটকে অভিযান অব্যাহত রয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা