সংগৃহীত
সারাদেশ

ভোলায় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ভোলা প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ভোলায় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ২

বৃহস্পতিবার বিকালে ভোলা জেলা পরিষদ মিলনায়তনে সাংস্কৃতিক প্রতিযোগিতার বাছাইপর্বে বিজয়ী দের মাঝে পুরস্কার বিতরণ করেন ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব। বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ভোলা জেলা শাখার সভাপতি খাদিজা আকতার স্বপ্নার সভাপত্বিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধ শফিকুল ইসলাম, জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার, ভোলা জেলার রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মো:আজিজুল ইসলাম,ভোলা জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আক্তার হোসেন প্রমুখ। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন ভোলা জেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাধারণ সম্পাদক আদিল হোসেন তপু।অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক ইভান তালুকদার।

এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন ভোলা থিয়েটারের সাধারণ সম্পাদক আবিদুল আলম,সাংস্কৃতিক কর্মী বাঁধন তালুকদার প্রমুখ।

আরও পড়ুন : গাছের ডাল পড়ে বাইক চালক নিহত

এ সময় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন আদর্শ নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে সোনার মানুষ সৃষ্টি করতে পারলেই এই বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ হিসাবে গড়ে উঠবে। তাই এমন আয়োজনের মধ্যে দিয়ে শিশু কিশোরীদের মাঝে আজীবন বেঁচে থাকবে বঙ্গবন্ধু।

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ভোলা জেলা শাখার উদ্যাগে এবারের প্রতিযোগিতায় ৬টি বিষয়ের ৪টি বিভাগে জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রায় দুই শতাধিক শিশু-কিশোর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিজয়ীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অত্যন্ত মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান আমন্ত্রিত অতিথিবৃন্দ উপভোগ করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

ইয়েমেনে ব্যাপক সামরিক অভিযানের প্রস্তুতি সৌদি আরবের

লোহিত সাগরের অত্যন্ত কৌশলগত ও গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা