সংগৃহীত
সারাদেশ

ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ২

জেলা প্রতিনিধি : জয়পুরহাটের কালাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কা লেগে ২ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন : প্রযুক্তি ব্যবহারে নারী এগিয়ে যাবে

বৃহস্পতিবার (৭ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে কালাই পৌরসভার সরাইল এলাকায় দুর্ঘটনার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত আরও ৩ জন চিকিৎসাধীন আছেন।

নিহতরা হলেন- মোছা. ফাহিমা (৪০) ও মো. রোকন (১৪)। ফাহিমা বগুড়ার শিবগঞ্জ থানার রাঙ্গামাটি গ্রামের হেলালের স্ত্রী। আর রোকন একই গ্রামের আ. কাদেরের ছেলে। আহতরা হলেন মাইক্রোবাসের চালক আ. রশিদ (৪৫), যাত্রী পাপিয়া (৩৫) ও ফারিয়া জুই (১৬)। তারা সকলেই রাঙ্গামাটি গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন : ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ৭ জনের

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে কালাইয়ের জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক সড়কের ইমারত কোল্ড স্টোরের পাশে একটি আলু ভর্তি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় যাত্রীবাহী একটি মাইক্রোবাস জয়পুরহাটের দিক থেকে বগুড়ার শিবগঞ্জ যাচ্ছিল। পথে ওই এলাকায় অন্য একটি ট্রাককে সাইড দিতে গিয়ে মাইক্রোবাসটি দাঁড়িয়ে থাকা আলু ভর্তি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ ট্রাকের ভেতরে ঢুকে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

কালাই থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, ওই মাইক্রোবাসে চালকসহ ৮ জন ছিল। তাদের মধ্যে আহত ৫ জনকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ফাহিমাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ১১

পরে উন্নত চিকিৎসার জন্য অপর ৪ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাইক্রোর যাত্রী রোকন মারা যায়। ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। ট্রাকটি থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা