সংগৃহীত
সারাদেশ

মুন্সীগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের জেলা শহরের সীমানা ঘেঁষা নারায়ণগঞ্জের চরকিশোরগঞ্জে মেঘনা নদীর পারে অবৈধভাবে গড়ে উঠা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় ৪টি রেস্টুরেন্টসহ প্রায় ৩৫টি অবৈধ ভাবে নির্মিত স্থাপনা গুড়িয়ে দিয়েছে বিআইডব্লিউটিএ।

আরও পড়ুন: আগুনে ৭টি দোকান বস্মিভূত

বুধবার (৩১ জানুয়ারি) দুপুর থেকে বিকেল ৪ টাকা পর্যন্ত মেঘনা নদীর তীরে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

সরকারি কাজে বাধা দেওয়া ও ভেকু ভাঙচুর করার অপরাধে ২ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে জাহাঙ্গীর নামের একজনকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেন বিআইডব্লিউটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাম্মৎ তাসলিমা আক্তার।

বিআইডব্লিউটিএ (ভারপ্রাপ্ত) উপ-পরিচালক শরিফুল ইসলাম জানান, চর কিশোরগঞ্জে নদীর পাড়ে অবৈধভাবে গড়ে ওঠা ৪টি রেস্টুরেন্ট সহ ৩৫টি দোকান উচ্ছেদ করা হয়েছে।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে ৪ ইটভাটায় জরিমানা

তিনি আরও জানান, চর-হোগলায় ড্রেজার ও পাইপলাইন ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। সম্বুপুরা নদীর পাড় এলাকায় বালু মহাল উচ্ছেদ করা হয়। আমাদের অভিযান চলমান থাকবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ফুটপাত উচ্ছেদে ভাঙচুর-আগুন : চার মামলায় আসামি প্রায় ১০০০

রাজধানীর মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র কর...

সালমানের স্টুডিও ভাঙচুর নিয়ে মুখ খুললেন সোহেল তাজ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনার চার দিন পর বিষয়টি...

গভীর রাতে ব্যাপক হামলা পাকিস্তানের, নিহত ২২ আফগান যোদ্ধা

আফগানিস্তানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান...

‘ভিক্টিমের মতো থাকবা, প্রতিবাদ করবা কেন’: আসিফ মাহমুদ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফা...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা