ছবি: সংগৃহীত
খেলা

এপিএলে অনিশ্চিত পাকিস্তানি ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক

রাজনৈতিক উত্তেজনার আঁচ এবার সরাসরি গিয়ে পড়ল ক্রিকেটের পিচে। আফগানিস্তান প্রিমিয়ার লিগ (এপিএল)-এর আসন্ন আসরে দেশটির ফ্র্যাঞ্চাইজিগুলোর হয়ে পাকিস্তানি কোনো ক্রিকেটার বা কোচিং স্টাফের অংশ নেওয়ার সব দরজাই একপ্রকার বন্ধ করে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দেশটির গণমাধ্যমের সূত্রের বরাত দিয়ে জানা গেছে, আসন্ন এই টুর্নামেন্টে খেলার জন্য কোনো পাকিস্তানি ক্রিকেটারকেই এবার ছাড়পত্র বা অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হবে না।

চলতি বছরেই এপিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টটি নতুন আয়োজনে ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। পরিকল্পনা অনুযায়ী, বছরের শেষের দিকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে হতে যাওয়া এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে মোট পাঁচটি দল অংশ নেওয়ার কথা রয়েছে। এদিকে টুর্নামেন্টের হাওয়া লাগতেই এপিএলের দুই ফ্র্যাঞ্চাইজি দল ‘বালখ জওয়ানান’ এবং ‘কান্দাহার ওয়ারিয়র্স’ তাদের স্কোয়াড শক্তিশালী করতে পাকিস্তানের চারজন তারকা ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ করেছিল। শুধু তাই নয়, দলের ডাগআউট সামলানোর জন্য পাকিস্তানের দু'জন সাবেক পরিচিত মুখকে কোচিং প্যানেলে ভেড়ানোরও জোরালো আলোচনা চালিয়েছিল তারা।

কিন্তু বাধ সাধল খোদ ক্রিকেট বোর্ড ও সরকারের নীতি। জানা গেছে, সরকারের উচ্চপর্যায়ের সবুজ সংকেত পাওয়ার পরই পিসিবি সাফ জানিয়ে দিয়েছে যে, বর্তমান কিংবা সাবেক—কোনো পাকিস্তানি ক্রিকেটারের জন্যই এপিএলের দুয়ার খোলা রাখা যাবে না। বোর্ডের এমন কড়া বার্তার পর সংশ্লিষ্ট খেলোয়াড় ও কোচদের সঙ্গে ফ্র্যাঞ্চাইজিগুলোর সেই প্রাথমিক আলোচনাগুলোও আর সামনে এগোয়নি। পিসিবির একটি নির্ভরযোগ্য সূত্রের দাবি, খেলোয়াড়দের খুব পরিষ্কার ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে যে, আফগানিস্তান প্রিমিয়ার লিগের সঙ্গে নিজেদের কোনো রকম সম্পৃক্ততা রাখা যাবে না।

মূলত দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার বর্তমান রাজনৈতিক টানাপোড়েন এবং কূটনৈতিক জটিলতাই এই কঠোর সিদ্ধান্তের পেছনে প্রধান অনুঘটক হিসেবে কাজ করেছে। সাম্প্রতিক সময়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের এই বরফাবস্থা ক্রিকেটেও বেশ ভালোভাবেই প্রভাব ফেলছে। এর আগে চলতি বছরের পিএসএল (পাকিস্তান সুপার লিগ)-এর সময়ও দুদৈশের ক্রিকেট সম্পর্কে এর ধাক্কা লেগেছিল, যখন বেশ কজন শীর্ষ সারির আফগান ক্রিকেটার ব্যক্তিগত বা রাজনৈতিক কারণে পিএসএল থেকে নিজেদের গুটিয়ে নিয়েছিলেন। পরবর্তীতে বিদেশি বিভিন্ন টি-টোয়েন্টি লিগে আফগান খেলোয়াড়দের অংশগ্রহণ নিয়েও এসিবি কিছু কড়া বিধিপ্রয়োগ করেছিল।

বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে চলে আসা ভূ-রাজনৈতিক বিরোধই এই ক্রিকেটীয় দূরত্ব তৈরি করছে। বিশেষ করে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-কে আফগান ভূখণ্ডে আশ্রয় দেওয়ার বিষয় নিয়ে পাকিস্তান বরাবরই অভিযোগ করে আসলেও, কাবুল সরকার সেই অভিযোগ বরাবরই উড়িয়ে দিয়েছে। আর মাঠের বাইরের এই রাজনৈতিক ও আস্থার সংকটই এখন দিন দিন ময়দানের খেলায় বড় প্রাচীর হয়ে দাঁড়িয়েছে।

সান নিউজ/রাজীব

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

প্রবাসীদের পারফরম্যান্স ও ডুলির ট্যাকটিক্যাল বাজি

একচিলতে রোদ্দুর দেখে যেমন ঋতু বদলের হিসাব মেলানো যায় না, তেমনি আন্তর্জাতিক ফু...

এপিএলে অনিশ্চিত পাকিস্তানি ক্রিকেটাররা

রাজনৈতিক উত্তেজনার আঁচ এবার সরাসরি গিয়ে পড়ল ক্রিকেটের পিচে। আফগানিস্তান প্রিম...

এমপি নজরুলের জামিনে আপত্তি নেই: আদালতকে আত্মহত্যাকারী মরিয়মের পরিবার

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা