সংগৃহীত
সারাদেশ

আগুনে ৭টি দোকান বস্মিভূত

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের ছিলারচর বাজারে আগুন লেগে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থদের।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে ৪ ইটভাটায় জরিমানা

বুধবার (৩১ জানুয়ারি) ভোর রাত সাড়ে ৪ টার দিকে মাদারীপুর সদর উপজেলার ছিলারচর বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোর রাতে ছিলারচর বাজারের লতিফ বেপারীর মুরগির দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সদস্যরা প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এর আগেই মুরগির দোকান, ওষুধের দোকান, মুদি দোকান সহ ৭টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

আরও পড়ুন: মাদারীপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক নুর মোহাম্মদ শিকদার।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ফুটপাত উচ্ছেদে ভাঙচুর-আগুন : চার মামলায় আসামি প্রায় ১০০০

রাজধানীর মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র কর...

সালমানের স্টুডিও ভাঙচুর নিয়ে মুখ খুললেন সোহেল তাজ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনার চার দিন পর বিষয়টি...

গভীর রাতে ব্যাপক হামলা পাকিস্তানের, নিহত ২২ আফগান যোদ্ধা

আফগানিস্তানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান...

‘ভিক্টিমের মতো থাকবা, প্রতিবাদ করবা কেন’: আসিফ মাহমুদ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফা...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা