সংগৃহীত ছবি
সারাদেশ

ফরিদপুরে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ দিনে ফরিদপুর-১ আসনে (বোয়ালমারী-মধুখালী-আলফাডাঙ্গা) দুইজনের মনোনয়ন পত্র বাতিল হয়েছে। এর আগে রবিবার (৩ ডিসেম্বর) সকাল ১০টায় ফরিদপুর-১ আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়। ৭ প্রার্থীর মধ্যে স্বতন্ত্র দুই প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল আহসান তালুকদার (পি.এ)।

আরও পড়ুন : সাজাপ্রাপ্ত সাবেক ইউপি সদস্য আটক

ফরিদপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গত ৩০ ডিসেম্বর ফরিদপুর-১ আসনে (বোয়ালমারী-মধুখালী-আলফাডাঙ্গা) ৭জন সংসদ সদস্য প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে আওয়ামী লীগসহ বিভিন্ন দলের ৫জন এবং দুইজন স্বতন্ত্র প্রার্থী ছিলেন। গতকাল রবিবার (৩ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়।

এ সময় হলফনামায় স্বাক্ষর না থাকায় স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃকের হলফনামা বাতিল করা হয়। এছাড়া আরেক স্বতন্ত্র প্রার্থী আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আরিফুর রহমান দোলনের ফরমে মনোনীত প্রার্থীর ঘরে স্বাক্ষর না থাকায় তা বাতিল ঘোষণা করেন রিটার্নিং অফিসার।

আরও পড়ুন : ট্রেনে কাটা পড়ে ২ বৃদ্ধ নিহত

এ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী শাহ্ মোহাম্মদ আবু জাফরের মনোনয়ন পত্রে দুটি স্বাক্ষরে কিছুটা গরমিল থাকায় তা স্থগিত রাখা হয়। পরে পুনরায় স্বাক্ষর দিলে মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়।

এ আসনে বৈধ প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহমান, জাতীয় পার্টির মো. আক্তারুজ্জামান, জাকের পার্টির মো. আ. রউফ মোল্যা ও বাংলাদেশ সুপ্রিম পার্টির নুরুল ইসলাম শিকদার।

আরও পড়ুন : কক্সবাজারে দম্পতির মৃত্যু

গতকাল রবিবার যাচাই বাছাই শেষে ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল আহসান তালুকদার জানান, হলফনামায় স্বাক্ষর না থাকায় স্বতন্ত্র প্রার্থী মাহমুদা বেগম কৃকের হলফনামা বাতিল করা হয়। এছাড়া অপর স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের ফরমে মনোনীত প্রার্থীর ঘরে স্বাক্ষর না থাকায় তা বাতিল ঘোষণা করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা