ছবি: সংগৃহীত
সারাদেশ

অটোরিকশা চাপায় দোকানির মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় এক চা দোকানির মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ৭ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

নিহত দীন মোহাম্মদ ওরফে দীনু মিয়ার (৬৫) বাড়ি চৌমুহনী পৌরসভার উত্তর নাজিরপুর এলাকায়। তিনি চৌমুহনী বাজারের পোস্ট অফিস রোড এলাকায় চা বিক্রি করতেন।

রোববার (২২ অক্টোবর) দুপুর ১২ টার দিকে উপজেলার নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের চৌমুহনী বাজারের সুগন্ধা স্ট্যান্ডের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: দেশের ১৪ হাজার ৭০৭ ভিক্ষুক পুনর্বাসিত

স্থানীয় বাসিন্দা নূর মোহাম্মদ মনু জানায়, দুপুর ১২ টার দিকে রাস্তা পারাপারের সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা দীনু মিয়াকে ধাক্কা দেয়। এতে তিনি পাশে থাকা রোড ডিভাইডারে পড়ে মাথায় গুরুত্বর আঘাত পান।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা শহর মাইজদীর প্রাহিম হসপিটালে নিয়ে গেলে দুপুর ১ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, একটি দুর্ঘটনার বিষয়ে শুনেছি। তবে এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা